• জাতীয়

‎জাতিসংঘ শান্তিরক্ষা মিশন: ডিআর কঙ্গোর উদ্দেশে বিমান বাহিনীর ১১১ সদস্য

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাতিসংঘ মিশনে ডেমোক্রেটিক রিপাবলিক (ডিআর) কঙ্গোর উদ্দেশে রওনা দিয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর ১১১ জন সদস্য।
‎
‎বুধবার (৪ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাতিসংঘের ভাড়া করা ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিমানে, কঙ্গোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তারা।
‎
‎বাংলাদেশ বিমান বাহিনীর এই কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন এয়ার কমডোর এ টি এম ইরফানুর রহমান। তাদের সাফল্য অক্ষুণ্ণ রাখতে বিমানবন্দরে দোয়া ও মোনাজাত করা হয়। সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ ও বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা তাদের বিদায় জানান।
‎
‎কঙ্গোতে সংঘাত নিরসনে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
‎
‎এই মিশনকে সামনে রেখে গত ১ নভেম্বর বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন কঙ্গোগামি বিমান বাহিনী কন্টিজেন্ট সদস্যের পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশনা দেন।

মন্তব্য (০)





image

৩ দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভ...

১

নিউজ ডেস্কঃ  চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমি...

image

৩ দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভ...

২

নিউজ ডেস্কঃ  চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমি...

image

‎সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে প্রবেশ কার্ড (আইডি কার্ড) ...

৩

নিউজ ডেস্ক: সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে কর্মকর্তা-কর্মচারী...

image

‎রাজধানীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

৪

নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুরের বেড়িবাঁধ এলাকায় বাস ও অটোরিকশা...

image

‎ঢাকা-আরিচা মহাসড়ক দখল করার আগেই পোশাক শ্রমিকদের ছত্রভঙ্গ...

৫

নিউজ ডেস্কঃ পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে গত কয়েক দিন...

  • company_logo