• জাতীয়

‎ঢাকা-আরিচা মহাসড়ক দখল করার আগেই পোশাক শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে গত কয়েক দিনের মতো আজও উত্তপ্ত রয়েছে ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকা। পদ্মার মোড়ে জড়ো হয়ে একসঙ্গে ঢাকা-আরিচা মহাসড়কের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ দুই দফায় কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান।
‎
‎বুধবার (৪ নভেম্বর) সকালে এই ঘটনা ঘটে। তবে ছত্রভঙ্গ হওয়ার পরও শ্রমিকরা বিচ্ছিন্নভাবে আশপাশের বিভিন্ন গলি ও সড়কে অবস্থান নেন। এতে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
‎
‎এই ঘটনার পর সকাল ৮টা ৩৫ মিনিটে পদ্মার মোড় ও হেমায়েতপুর এলাকার আটটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
‎
‎কারখানাগুলো হলো— দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স ওভেন লিমিটেড, দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স ওয়াশ লিমিটেড, সামশ স্টাইলিং ওয়্যার লিমিটেড, রূপকথা অ্যাপারেলস লিমিটেড, পদ্মা ক্যান্স লিমিটেড, ব্যাবিলন ক্যাজুয়াল ওয়্যার লিমিটেড, অবনী নিট ওয়্যার লিমিটেড এবং জিন্স ম্যানুফ্যাকচার লিমিটেড।
‎
‎এ ছাড়া ম্যাক্সকম ইন্টারন্যাশনাল বিডি লিমিটেড ও পাইওনিয়ার অ্যাপারেলস লিমিটেড কারখানা দুটিতে কর্মবিরতি চলছে।

মন্তব্য (০)





image

৩ দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভ...

১

নিউজ ডেস্কঃ  চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমি...

image

৩ দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভ...

২

নিউজ ডেস্কঃ  চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমি...

image

‎সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে প্রবেশ কার্ড (আইডি কার্ড) ...

৩

নিউজ ডেস্ক: সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে কর্মকর্তা-কর্মচারী...

image

‎জাতিসংঘ শান্তিরক্ষা মিশন: ডিআর কঙ্গোর উদ্দেশে বিমান বাহি...

৪

নিউজ ডেস্কঃ জাতিসংঘ মিশনে ডেমোক্রেটিক রিপাবলিক (ডিআর) কঙ্গোর...

image

‎রাজধানীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

৫

নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুরের বেড়িবাঁধ এলাকায় বাস ও অটোরিকশা...

  • company_logo