ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দল থেকে ভালো মানুষ বাছাই করে প্রার্থী করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, জনগণের ভোটে যাতে বিএনপির প্রার্থীরা নির্বাচিত হতে পারেন, সেদিকে লক্ষ্য রেখেই প্রার্থী বাছাই করতে হবে। আওয়ামী লীগ সরকার যেভাবে প্রশাসনের মাধ্যমে ভোটকেন্দ্র দখল করে পছন্দের প্রার্থীকে জয়ী ঘোষণা করেছে, বিএনপি সে ধরনের নির্বাচন চায় না।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউতে আয়োজিত সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।
বিএনপির বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি দলীয় নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ২০২৪ সালের পরাজিত শক্তি গুপ্তদের সঙ্গে মিলে ষড়যন্ত্র শুরু করেছে। দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য একটি পক্ষ টাকা ঢালছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বিগত ১৭ বছর ভোটারবিহীন নির্বাচন করে মানুষের অধিকার কেড়ে নিয়েছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ। গণআন্দোলনে বিতাড়িত হওয়ার পর এখন তারা গণতন্ত্রের জন্য মায়াকান্না করছে। আর যারা নির্বাচনের আগে বেহেশতের টিকিট বিক্রি করেও ক্ষমতায় যেতে পারেনি, তারাও দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে পলাতকরা।
চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজিসহ সব ধরনের অপকর্মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের অভিযোগ এলে কাউকেই ছাড় দেওয়া হবে না। দেশের মানুষ বিএনপিকে ভোট দিয়েছে শান্তি, গণতন্ত্র ও উন্নয়নের জন্য।
নেতাকর্মীদের মানুষের কাছে যাওয়ার এবং তাদের সুখে-দুঃখে পাশে থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, সংসদ অধিবেশন চলার সময় ছাড়া বাকি সময় সংসদ সদস্যদের এলাকায় থেকে মানুষের জন্য কাজ করতে হবে।
বন্ধ শিল্পকারখানা চালু করা এবং মানুষের কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, এ বিষয়ে নেতাকর্মীদের কাজ করতে হবে। সরকারি কোনো কাজে দুর্নীতি ও স্বজনপ্রীতি সহ্য করা হবে না। দেশের মানুষ ভোট দিয়ে বিএনপির প্রতি যে আস্থা রেখেছে, কাজের মাধ্যমে সেই আস্থার প্রতিফলন ঘটাতে হবে।
মাদক ও জুয়া থেকে কিশোর-তরুণদের রক্ষায় কাজ করার জন্যও নেতা-কর্মীদের নির্দেশ দেন বিএনপি চেয়ারম্যান।
চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে এ সাংগঠনিক সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য এরশাদ উল্লাহ। সঞ্চালনা করেন নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান।
নিউজ ডেস্ক : জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতক...
নিউজ ডেস্কঃ ২০২০ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সারা...
নিউজ ডেস্কঃ আগামী ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাই...
নিউজ ডেস্ক : আগামী ২৩ অক্টোবরের দিকে দক্ষিণ-পূর্ব ও তৎস...
নিউজ ডেস্ক : সুন্দরবনের অপার সম্ভাবনা ও মোংলা বন্দরকে কেন্দ্...

মন্তব্য (০)