ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ২০২০ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশু নিহত হয়েছে। এর মধ্যে ৩৭ শতাংশের বেশি শিশু মারা গেছে মোটরসাইকেলের চালক ও আরোহী হিসেবে। আর পথচারী হিসেবে প্রাণ গেছে ২ হাজার ৮১২ শিশুর।
বুধবার (২১ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।
এতে বলা হয়, নিহত শিশুদের মধ্যে ৩৪ শতাংশের বেশি মারা গেছে গ্রামীণ সড়কে। সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ১৩ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে। এ বয়সী শিশু নিহত হয়েছে ৩ হাজার ৫৪৭ জন। এছাড়া, শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া-আসার পথে প্রাণ গেছে ২ হাজার ৫১৩ শিশুর।
শিশুদের জন্য নিরাপদ সড়ক নিশ্চিত না করা, ট্রাফিক আইন সম্পর্কে অসচেতনতা এবং অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক চালকদের কারণে দুর্ঘটনা বাড়ছে বলে মনে করছে সংস্থাটি।
এসব দুর্ঘটনা রোধে সড়ক পরিবহন আইন বাস্তবায়ন, চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করার সুপারিশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণ ...
নিউজ ডেস্ক : জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতক...
নিউজ ডেস্কঃ আগামী ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাই...
নিউজ ডেস্ক : আগামী ২৩ অক্টোবরের দিকে দক্ষিণ-পূর্ব ও তৎস...
নিউজ ডেস্ক : সুন্দরবনের অপার সম্ভাবনা ও মোংলা বন্দরকে কেন্দ্...

মন্তব্য (০)