ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এই সরকার অতীতের ফ্যাসিস্ট সরকারের মতো কোনও হস্তক্ষেপ করবে না। তাই নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে যে প্রার্থীর গ্রহণযোগ্যতা আছে, জনগণের ভোটে জয়ী হবেন এমন প্রার্থীকে বেছে নিতে হবে।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে-ভিউয়ে বিএনপির এক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি নেতাকর্মীদের এ বার্তা দেন। সভায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ বিএনপি ও এর অঙ্গসংগঠনের সাড়ে ৪০০ নেতাকর্মী অংশ নেন।
এ সময় প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেতাকর্মীদের আরও সজাগ থাকতে হবে। সবাই যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করলে ৫০ ভাগ অপরাধ কমে যাবে। নিজেদেরও কোনও অপরাধে জড়ানো যাবে না। এ ক্ষেত্রে কোনও ছাড় দেওয়া হবে না।
এর আগে প্রধানমন্ত্রী চট্টগ্রামের রহমতগঞ্জের জেএম সেন পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতি মন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণ ...
নিউজ ডেস্ক : জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতক...
নিউজ ডেস্কঃ ২০২০ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সারা...
নিউজ ডেস্কঃ আগামী ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাই...
নিউজ ডেস্ক : আগামী ২৩ অক্টোবরের দিকে দক্ষিণ-পূর্ব ও তৎস...

মন্তব্য (০)