• লিড নিউজ
  • জাতীয়

ধর্মীয় ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী টুকু

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ ধর্মীয় ভেদাভেদ ভুলে সবাইকে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।
 
তিনি বলেন, 'এই দেশটি আমাদের সবার। সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কথা নেই। সবার পরিচয় একটাই আমরা বাংলাদেশি। ধর্ম যার যার, দেশ সবার। প্রত্যেক নাগরিকের নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে।'
 
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে সাভারে শ্রীশ্রী রামকৃষ্ণ ও পঞ্চবটী আশ্রম পরিদর্শন শেষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী টুকু বলেন, গত বছরের তুলনায় এ বছর দুর্গাপূজার অনুদানের পরিমাণ বেশি। এ জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
 
তিনি বলেন, প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে সহযোগিতা করছেন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সবাই মিলে একটি উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে চাই।
 
প্রতিমন্ত্রী বলেন, যারা মানুষকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে ও নির্যাতন করেছে, এ ধরনের মানসিকতার মানুষকে আমরা বাংলাদেশে চাই না। আমরা এমন একটি শান্তিপূর্ণ বাংলাদেশ চাই, যেখানে মানুষ মানুষের জন্য কাজ করবে।
 
ফ্যাসিবাদী শক্তির সমালোচনা করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, যারা দেশের মানুষের বিপক্ষে কাজ করেছে, তারা জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশ থেকে বিতাড়িত হয়েছে। তারা যতই হুমকি-ধমকি দিক না কেন, জনগণ ঐক্যবদ্ধভাবে তার জবাব দেবে।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান এবং সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
 
এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

আগামীকাল পৃথক পৃথক কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রাম যাচ্ছেন ...

১

নিউজ ডেস্কঃ আগামীকাল ম্ঙ্গলবার চট্টগ্রামে যাবেন প্রধানম...

image

ক্ষমতায় আসার আট মাসে বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত...

২

নিউজ ডেস্কঃ  সরকার গঠনের মাত্র ৮ মাসের মধ্যে বিএনপি সরক...

image

কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে সম্মিল...

৩

নিজস্ব প্রতিবেদকঃ কিশোরীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষা, শিক্ষার...

image

চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হব...

৪

নিউজ ডেস্কঃ  জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মা...

image

আমরা মাফিয়া ডন বানাব না: ডেপুটি স্পিকার

৫

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়...

  • company_logo