• জাতীয়

সৌদিতে মৃত্যুদণ্ড হওয়া দুই বাংলাদেশির মরদেহ আনার চেষ্টা চলছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  সৌদি আরবের মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মরদেহ বিমানের অন্য ফ্লাইটে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। 

সোমবার (১৯ অক্টোবর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ পরিবহনের জন্য ট্রলি হস্তান্তর ও প্রবাসীকল্যাণ ডেস্ক পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

সৌদি আরবের মক্কার একটি মসজিদে অনৈতিক কাজের অভিযোগে গত ১৪ অক্টোবর দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি সরকার। জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জানিয়েছে, এই মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি কর্তৃপক্ষ ঢাকাকে আগে থেকে কোনো আনুষ্ঠানিক তথ্য জানায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় বিভিন্ন গণমাধ্যম। প্রশ্নেরও শেষ নেই সাধারণ মানুষের।

প্রবাসীকল্যাণ মন্ত্রী জানান, সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজনের মধ্যে একজনের বাড়ি বগুড়া ও অন্যজন কুমিল্লার। একজন ওমরাহতে ছিলেন, অপরজন মাইগ্রেন্ট ওয়ার্কার।

এ সময় অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘জাপান ও বাংলাদেশের মধ্যে কর্মসংস্থান-সংক্রান্ত “ইএসডিপি-এমওসি” চুক্তি হয়েছে। ফলে বাংলাদেশি শ্রমিকরাও সেখানে সর্বোচ্চ সুরক্ষা ও ভালো বেতনের সঙ্গে স্থানীয়রা যে সুবিধা পান একই সুবিধা পাবেন।’

এ সময় প্রবাসীকল্যাণ মন্ত্রী জানান, সৌদিতে ওমরাহ করতে গিয়ে অনেকে আটকে আছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে সরকার। সিকিউরিটি কঠিন থাকায় বাংলাদেশ থেকে কিছু করা সম্ভব হচ্ছে না। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, দু-এক দিনের মধ্যে তথ্য জানা যাবে।

মন্তব্য (০)





image

আগামীকাল পৃথক পৃথক কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রাম যাচ্ছেন ...

১

নিউজ ডেস্কঃ আগামীকাল ম্ঙ্গলবার চট্টগ্রামে যাবেন প্রধানম...

image

ক্ষমতায় আসার আট মাসে বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত...

২

নিউজ ডেস্কঃ  সরকার গঠনের মাত্র ৮ মাসের মধ্যে বিএনপি সরক...

image

কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে সম্মিল...

৩

নিজস্ব প্রতিবেদকঃ কিশোরীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষা, শিক্ষার...

image

ধর্মীয় ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন...

৪

নিজস্ব প্রতিবেদকঃ ধর্মীয় ভেদাভেদ ভুলে সবাইকে নিয়ে সম্প্রীতির...

image

চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হব...

৫

নিউজ ডেস্কঃ  জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মা...

  • company_logo