ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : বকেয়া পাওনা শোধ না করায় তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে ইরানের কাস্পিয়ান এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান আটকে দেওয়া হয়েছে। প্রায় ৩০ লাখ ইউরো (প্রায় ৩৪ লাখ মার্কিন ডলার) বকেয়া থাকায় আইনি পদক্ষেপ নিয়ে বিমানটি জব্দ করা হয়।
তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু জানায়, বোয়িং ৭৩৭ মডেলের বিমানটিতে যাত্রীরা উঠে বসার পর উড্ডয়নের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। ঠিক সেই মুহূর্তে আদালতের নির্দেশ নিয়ে কর্মকর্তারা সেখানে উপস্থিত হয়ে বিমানটির কার্যক্রম আটকে দেন।
প্রতিবেদনে জানানো হয়, মার্কিন নিষেধাজ্ঞার সঙ্গে সরাসরি এই ঘটনার কোনো সম্পর্ক নেই। তবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে কাস্পিয়ান এয়ারলাইনস জানিয়েছে, প্রশাসনিক কিছু ঝামেলার কারণে তাদের একটি বিমানের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রেখে যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে।
ইস্তাম্বুল বিমানবন্দরের বকেয়া সেবামূল্য পরিশোধ নিয়ে এই মুহূর্তে আইনি প্রক্রিয়া চলছে। বিমানটি খুব দ্রুতই ইরানে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র চলতি মাসের শুরুর দিকে ইরানের বিমান খাতের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে সতর্ক করেছে যে ইরানি এয়ারলাইনসগুলোর সঙ্গে ব্যবসা করলে যেকোনো কোম্পানি আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় বিপদে পড়তে পারে। তবে তুরস্ক এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই নিষেধাজ্ঞা মেনে চলেনি। ফলে দুই দেশের মধ্যে এখনও কিছু ফ্লাইট নিয়মিত চলাচল করছে।
যদিও আঙ্কারার অনুরোধে ইরানের বড় পণ্য পরিবহনকারী সংস্থা মাহান এয়ার গত সপ্তাহে তুরস্কে তাদের সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রেখেছে।
নিউজ ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক...
নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন...
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণ...
নিউজ ডেস্কঃ জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে বলে সাফ জ...

মন্তব্য (০)