• আন্তর্জাতিক

উত্তাল ফ্রান্স, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ প্রত্যাখ্যান করলেন প্রেসিডেন্ট মাখোঁ

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সজুড়ে বিক্ষোভ ও সহিংসতার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থাপনার ব্যর্থতা স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। তবে এ সংকটের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজের পদত্যাগের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি।

সোমবার এলিসি প্রাসাদের এক বিবৃতিতে বলা হয়, রোববার পদত্যাগপত্র জমা দিয়েছিলেন নুনেজ। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেতৃত্ব অব্যাহত রাখার প্রয়োজন বিবেচনায় নিয়ে তা গ্রহণ করেননি মাখোঁ।

নিরাপত্তা পরিকল্পনা ও গোয়েন্দা তথ্য সংগ্রহে যেসব ব্যর্থতার কারণে সহিংসতা ছড়িয়েছে, সেগুলো সম্পর্কে স্বচ্ছতা নিশ্চিত করতে নুনেজকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মাখোঁ। সংকট মোকাবিলায় নিরাপত্তা বাহিনীর কার্যপদ্ধতিতেও পরিবর্তন আনতে বলেছেন তিনি।

অক্টোবরের শুরু থেকে ফ্রান্সে বিক্ষোভ চলছে। শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন পরে দেশজুড়ে ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষের হিসাবে, গত শনিবারের কর্মসূচিতে প্রায় ৫ লাখ ৫০ হাজার মানুষ অংশ নেন। তবে আয়োজকদের দাবি, অংশগ্রহণকারীর সংখ্যা ছিল প্রায় ৮ লাখ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিক্ষোভের ঘটনায় ২ হাজার ৩৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর ৯৯৭ সদস্য। তাঁদের মধ্যে সাতজন গুরুতর আহত হয়েছেন।

রোববার টেলিভিশনে দেওয়া ভাষণে মাখোঁ বলেন, বৈধ দাবি নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে ভাঙচুর, লুটপাট ও ধ্বংসযজ্ঞে জড়িতদের আলাদা করে দেখতে হবে। তিনি বলেন, যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তাদের শাস্তি পেতে হবে। নজিরবিহীন সহিংসতার কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়।

মন্তব্য (০)





image

নতুন করে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইর...

১

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধের প্র...

image

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যা...

২

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রীতির দেশ গড়তে হলে পূজায় যে পরিবেশ ব...

image

ফ্রান্সজুড়ে বিক্ষোভ-সহিংসতার ঘটনায় গ্রেপ্তার ২৪০০, শান্ত ...

৩

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সজুড়ে জ্বালানির মূল্যবৃদ্ধি, জীবনযা...

image

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হলেন মেহরদাদ আখলাকি কেতাবচি

৪

‎আন্তর্জাতিক ডেস্ক: ইরানের নতুন প্রতিরক্ষাম...

image

‎হুথিদের ড্রোন-ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদি জোটের

৫

‎আন্তর্জাতিক ডেস্ক: রাজধানী রিয়াদসহ সৌদি আরবের দক্ষিণ-প...

  • company_logo