• আন্তর্জাতিক

সৌদির হামলায় ইয়েমেনে শিশুসহ ১২ জন নিহত

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

ইয়েমেনে সৌদি আরবের ধারাবাহিক বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনটি শিশু রয়েছে। খবর এএফপির।

প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৭ অক্টোবর) তাইজ প্রদেশে বেসামরিক মানুষের বাড়িঘর লক্ষ্য করে হামলা চালায় সৌদি যুদ্ধবিমান। এতে অন্তত ৯ জন নিহত ও ১৬ জন আহত হন। ধ্বংসস্তূপের নিচে এখনো মানুষ আটকে রয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এর আগে, রাতভর ধামার প্রদেশে চালানো হামলায় তিন শিশু নিহত এবং আরও ১৭ জন আহত হওয়ার খবর পাওয়া যায়।

হুতিদের দাবি, এসব হামলায় আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ক্লাস্টার বোমা ব্যবহার করা হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে সৌদি আরবের কোনো বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলা গৃহযুদ্ধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে জোটটি নিয়মিত বিমান হামলা চালাচ্ছে  

মন্তব্য (০)





image

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হলেন মেহরদাদ আখলাকি কেতাবচি

১

‎আন্তর্জাতিক ডেস্ক: ইরানের নতুন প্রতিরক্ষাম...

image

‎হুথিদের ড্রোন-ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদি জোটের

২

‎আন্তর্জাতিক ডেস্ক: রাজধানী রিয়াদসহ সৌদি আরবের দক্ষিণ-প...

image

‎ক্যালিফোর্নিয়ার ৩ শহরে কাউন্সিলর পদে লড়ছেন ৩ বাংলাদেশি

৩

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে বাংলাদে...

image

ইয়েমেনে হুথিদের হামলায় সৌদি জোটের ৮ সেনা নিহত

৪

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় লাহিজ প্রদেশে হুথি...

image

ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, অগ্নিসংযোগ ও লুটপাট; আটক ১...

৫

নিউজ ডেস্কঃ শিক্ষাপ্রতিষ্ঠানে বাজেট সংকট ও জীবনযাত্রার লাগামহীন ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে...

  • company_logo