ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইসরাইলের গৃহীত পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি সতর্ক করে বলেছেন, কেবল সামরিক শক্তি দীর্ঘস্থায়ী নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে না; বরং ফিলিস্তিনিদের কোনো ছাড় দিতে অস্বীকৃতি জানানো ইসরাইলের নৈতিক অবস্থানকে দুর্বল করে তুলতে পারে।
বেলফাস্ট টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে পুরস্কারজয়ী লেখক ও সাংবাদিক সুসান ম্যাকের সঙ্গে এক আলোচনায় তিনি এসব কথা বলেন।
গাজায় ইসরাইলের যুদ্ধ প্রসঙ্গে ওবামা বলেন, এই সহিংসতা সবার জন্যই ‘বেদনাদায়ক’ হওয়া উচিত। তিনি একে এমন এক ধ্বংসাত্মক চক্র হিসেবে বর্ণনা করেন, যা ঐতিহাসিক ক্ষোভ, অনমনীয় দৃষ্টিভঙ্গি এবং গভীর বিভাজনের ওপর ভিত্তি করে টিকে আছে।
তিনি ইউরোপে ইহুদিদের দীর্ঘকাল ধরে নিপীড়নের শিকার হওয়ার ইতিহাস স্বীকার করেন। তবে একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনিরাও তাদের জমি হারানোর মাধ্যমে চরম অবিচারের শিকার হয়েছেন।
ওবামা বলেন, এটি অনস্বীকার্য। এটাও সত্য যে, তারা মানুষের কাছ থেকে জমি কেড়ে নিয়েছে এবং তারা মাত্রাতিরিক্ত আচরণ করেছে। আর স্বাভাবিকভাবেই ভুক্তভোগীরা বলেছে, ‘এটি অবিচার, আমি আমার জমি ফেরত চাই’।
ওবামার মতে, সংঘাতের এই চক্র ভাঙার ক্ষেত্রে শক্তিশালী পক্ষের দায়িত্ব অনেক বেশি। কেবল সামরিক ও প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের ওপর নির্ভর করে থাকলে চলবে না।
তিনি বলেন, ইসরাইলের দৃষ্টিভঙ্গি যদি এমন হয় যে—‘যেহেতু আমরা এই অঞ্চলে সবচেয়ে শক্তিশালী এবং প্রযুক্তিগতভাবে সবচেয়ে উন্নত, তাই আমাদের নিরাপত্তা নির্ভর করবে আমাদের ইচ্ছামতো কাজ করা, যা খুশি তা নেওয়া এবং কাউকে কোনো ছাড় না দেওয়ার ওপর’—তবে তা ভুল।
তিনি আরও বলেন, ‘এটি হয়তো স্বল্পমেয়াদে কাজ করতে পারে... কিন্তু এমন অবস্থান নিলে আপনি আপনার নৈতিক ভিত্তি হারিয়ে ফেলবেন।’
সাবেক মার্কিন প্রেসিডেন্টের মতে, বর্তমান ইসরাইলি সরকার সম্ভবত এই পথই বেছে নিয়েছে। তিনি তাদের স্মরণ করিয়ে দেন, লাখ লাখ ফিলিস্তিনি এই অঞ্চলেই থেকে যাবে।
ওবামা বলেন, ‘আমার মনে হয়, বর্তমান ইসরাইলি সরকার সম্ভবত সেই পথই নিয়েছে। তাদের এটি মেনে নেওয়া উচিত যে, ৭০ লাখ ফিলিস্তিনি কোথাও যাচ্ছে না।’
এর আগে মঙ্গলবার ওবামা কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্ট থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন। সূত্র: আনাদোলু
আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধের মধ্যে ইন্টারনেটের ওপর আরও কঠোর নি...
নিউজ ডেস্কঃ বাংলাদেশের জেন-জি বিপ্লব থেকে অনুপ্রেরণা পে...
নিউজ ডেস্ক : সৌদি আরবের ওপর কিংবা মধ্যপ্রাচ্যের অন্য কোনো দে...
নিউজ ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের নতুন প্রেস সচি...
নিউজ ডেস্ক : ভারতে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে রাজপথে নাম...

মন্তব্য (০)