ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূল বিতর্ক পর্ব শুরু হচ্ছে আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) থেকে। এতে অংশ নিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন বিশ্বনেতারা।
শুরুর দিন অধিবেশনে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে নিউ ইয়র্কে শহরটির মেয়র জোহরান মামদানি ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকে বসেন তিনি।
প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে নিউ ইয়র্কে সাশ্রয়ী আবাসন নিশ্চিত, জীবনযাত্রার ব্যয় মোকাবিলা ও কর্মসংস্থান সৃষ্টির মতো ইস্যুগুলো প্রাধান্য পায় বলে জানান মামদানি।
এছাড়া ইরান যুদ্ধ, লোহিত সাগর স্থবিরতাসহ মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে ম্যাক্রোঁর সঙ্গে আরেকটি সাইডলাইন বৈঠকে অংশ নেন ট্রাম্প। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেন ম্যাক্রোঁ।
এদিকে, মূল বিতর্ক পর্বের আগে একটি সাইডলাইন বৈঠকে অংশ নেন মক্কা প্যাক্টের অধীনে থাকা তুরস্ক, মিশর ও পাকিস্তানের প্রতিনিধিদল। তবে এতে সুনির্দিষ্ট কী কী বিষয়ে আলোচনা হয়েছে তা এখনো জানা যায়নি।
আন্তর্জাতিক ডেস্ক: সুদানে কয়েক দিনের ব্যবধানে বিভিন্ন এ...
আন্তর্জাতিক ডেস্ক: আবারও ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি চূ...
আন্তর্জাতিক ডেস্ক: জেলে যাওয়া থেকে বাঁচতে ইসরায়েলের প্রধানমন...
আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ খাদ্যসংকটে ভুগছে ফিলিস্তিনের অবরুদ্...

মন্তব্য (০)