ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ইতালির স্কুলগুলোতে বোরকা ও নিকাব নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যাও সীমিত করার পরিকল্পনা করা হচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ ঘোষণা দিয়েছেন।
অন্যদিকে, যেসব বিদেশি শিক্ষার্থীর অভিভাবকদের সন্তানদের ইতালির শিক্ষা ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে গুরুতর সমস্যা হচ্ছে, তাদের জন্য ইতালীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা করা হয়েছে।
আগামী বছর ইতালিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে অভিবাসন একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে মেলোনির নেতৃত্বাধীন সরকার এসব পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছে। এর আগে, জুলাই মাসে ইতালির স্কুলগুলোতে বোরকা ব্যবহারে আরও কঠোর বিধিনিষেধ আরোপের দাবি জানিয়েছিল দেশটির আরেক ডানপন্থি রাজনৈতিক দল ন্যাশনাল ফিউচার পার্টি।
আন্তর্জাতিক ডেস্ক: সুদানে কয়েক দিনের ব্যবধানে বিভিন্ন এ...
আন্তর্জাতিক ডেস্ক: আবারও ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি চূ...
আন্তর্জাতিক ডেস্ক: জেলে যাওয়া থেকে বাঁচতে ইসরায়েলের প্রধানমন...
আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ খাদ্যসংকটে ভুগছে ফিলিস্তিনের অবরুদ্...

মন্তব্য (০)