ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ সৌদি আরব ও হুতি বাহিনীর পাল্টাপাল্টি হামলায় এখনও উত্তপ্ত ইয়েমেনের উপকূলীয় এলাকা। বিশেষ করে কৌশলগত গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব প্রণালি ঘিরে দুপক্ষের মধ্যে ব্যাপক লড়াই চলছে।
সৌদি আরবের ইয়েমেন সীমান্তবর্তী জাজান এলাকায় হুতিদের ছোড়া প্রজেক্টাইলের আঘাতে দুজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি মসজিদ, কয়েকটি ভবন ও যানবাহন।
শনিবার এ হামলার তথ্য জানিয়েছে সৌদি আরবের সিভিল ডিফেন্স ডিরেক্টরেট। এদিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনীকে চাপে ফেলে সাম্প্রতিক সময়ে একের পর এক সামরিক সাফল্য পেয়েছে হুতি গোষ্ঠী। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মোকা ও পেরিম দ্বীপসহ বেশ কয়েকটি এলাকা দখলের পর লোহিত সাগরের উপকূলীয় অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ আরও বিস্তৃত হয়েছে।
তবে সৌদি আরব ছাড়া অন্য দেশের জাহাজ চলাচলে বাধা না দেওয়ার ঘোষণা দিয়েছে হুতি বাহিনী। এর ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপত্তা ও আন্তর্জাতিক জাহাজ চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
নিউজ ডেস্কঃ জাভা সাগরে নিখোঁজ হয়ে যাওয়া ইন্দোনেশিয়ার একটি যা...
আন্তর্জাতিক ডেস্ক: ব্রিকস সম্মেলনে যোগ দেওয়া নেতাদের সম্মানে...
নিউজ ডেস্কঃ হরমুজ প্রণালির কাছাকাছি এলে মার্কিন যুদ্ধজাহাজকে...
নিউজ ডেস্কঃ ২৪৩ জন যাত্রী নিয়ে একটি ইন্দোনেশীয় যাত্রীব...
নিউজ ডেস্ক : ভারতে সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিশ্চি...

মন্তব্য (০)