• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে বসেছে ব্রিকস জোটের বড় বৈঠক। এই সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সরাসরি বার্তা দিয়ে বলেন, অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে এবং কোনো দেশের বাণিজ্য আটকে রাখা যাবে না।

তিনি বিশ্বজুড়ে ক্ষমতার চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত না মেনে সবাইকে এক হয়ে ব্যবসা ও আলোচনার পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনাকর পরিস্থিতি নিয়েও সম্মেলনে গভীর উদ্বেগ প্রকাশ করেন শি জিনপিং। যুদ্ধের ভয়াবহতা তুলে ধরে তিনি স্পষ্ট বলেন, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পুরো বিশ্বের জন্য ক্ষতিকর এবং এটি সাধারণ মানুষের জীবনকে কেবল ধ্বংসের পথেই ঠেলে দিচ্ছে। এই বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও সরাসরি উপস্থিত ছিলেন।

সব দেশকে এক সুতোয় বাঁধার কথা তুলে ধরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্মেলনের সূচনাতেই জোর দিয়ে বলেন, বিশ্বের অর্ধেক মানুষ ও ৪০ শতাংশ অর্থনীতি এখন আমাদের হাতে। ক্ষমতার পুরোনো নিয়ম ভেঙে এমন এক বিশ্ব বানাতে হবে যেখানে ছোট-বড় সব দেশের সমান অধিকার থাকবে। 

সূত্র: এএফপি।

মন্তব্য (০)





image

ট্রাম্পের সাড়া মিলছে না, কী করবেন সৌদি যুবরাজ

নিউজ ডেস্ক : গত এক সপ্তাহ ধরে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর সঙ্গ...

image

ইয়েনকে সরিয়ে কি এশিয়ার সেরা মুদ্রা হবে চীনের ইউয়ান?

নিউজ ডেস্ক : বিশ্বের অর্থনৈতিক বাজারে দীর্ঘদিন ধরে সবচেয়ে শক্তিশালী ও বিশ্বস্ত এশীয় মুদ্রা হি...

image

‎হুথিদের মোকাবিলায় সৌদিকে গোয়েন্দা সহায়তা দেবে যুক্তরাষ্ট...

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠীর বিরুদ্ধে সৌদি আরবকে গোয়...

image

‎আজ থেকে শুরু ব্রিকস সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক: আজ (শনিবার, ১২ সেপ্টেম্বর) থেকে শুরু...

image

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছ...

নিউজ ডেস্ক : ভারতের মাটি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধ...

  • company_logo