• লিড নিউজ
  • বিনোদন

‎ইতালির ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ

  • Lead News
  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ইতালির ভেনিসে বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সময় গতকাল (সোমবার, ৭ সেপ্টেম্বর) রাতে চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ভেনিসে অবস্থানকালে একদল প্রবাসী তাকে লক্ষ্য করে ‘পানি ও পচা ডিম’ নিক্ষেপ করেন বলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে থেকে লাইভে এসে জানান তিনি।

‎এ ঘটনার প্রতিকার চেয়ে এরইমধ্যে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। তার অভিযোগ, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন সমর্থনের কারণে ভেনিস আওয়ামী লীগ ও ছাত্রলীগের পরিচয়দানকারী কয়েকজন নেতা-কর্মী এই ঘটনা ঘটিয়েছেন।

‎সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশকিছু ভিডিওতে দেখা যায়, একদল ব্যক্তি নিজেদের ছাত্রলীগ কর্মী দাবি করে বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ হিসেবে আখ্যায়িত করছেন এবং তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন।

‎প্রত্যক্ষদর্শীদের মতে, চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে বাঁধনের উপস্থিতিকে কেন্দ্র করে রাজনৈতিক স্লোগান ও বাগবিতণ্ডার একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তাকে লক্ষ্য করে বস্তু ছুড়ে মারা হয়।

‎২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে রাজপথে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সোচ্চার ছিলেন এ অভিনেত্রী। সে প্রেক্ষাপটেই এই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

‎হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে প্রতিকার চেয়ে অভিনেত্রী স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। এ অভিযোগের বিষয়ে ভেনিস আওয়ামী লীগ বা ছাত্রলীগের সংশ্লিষ্ট কোনো নেতার আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

মন্তব্য (০)





image

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর আ.লীগ নেতাকর্মীদের হামলা

বিনোদন ডেস্ক : ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের...

image

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে বিতর্কের পর যুক্তরাষ্ট্র...

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকা...

image

‎যুক্তরাষ্ট্রে রোড ট্রিপের গল্পে মৌসুমী

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের নব্বই দশকের অন্যতম সফল ও জনপ...

image

সংস্কৃতির অগ্রগতিতে আর নয় প্রতিবন্ধকতা: বিসিআরএ’র বৈঠকে ঐ...

বিনোদন প্রতিবেদক: চলচ্চিত্র ও সংস্কৃতির অগ্রযাত্রায় বিদ্যমান...

image

সালমান শাহকে নিয়ে ফেসবুক পোস্ট শাবনূরের, যা লিখলেন

বিনোদন ডেস্ক : একটি নাম, একটি জনপ্রিয় জুটি এবং তার সঙ্গে জড়ি...

  • company_logo