• বিনোদন

‘সিংহ একা চলে, দল বেঁধে চলে ভেড়া’ কেন বললেন পূজা চেরি

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

‎বিনোদন ডেস্ক: নতুন সিনেমার শুটিং-অভিনয়ের খবরে নেই পূজা চেরি। তবে সামাজিক মাধ্যমে রয়েছেন বেশ সক্রিয়। প্রতিনিয়ত নতুন নতুন ফটোশুটের ছবি শেয়ার করেন, সঙ্গে জুড়ে দেন নতুন নতুন বার্তা।

‎সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক মাধ্যম ফেসবুকে প্রায় এক ডজন ছবি পোস্ট করেছেন পূজা। তাতে দেখা গেল, নীল কুর্তি আর সাদা প্যান্টে সেজেছেন অভিনেত্রী। কোনো ভবনের ছাদ বারান্দা থেকে রাতের আলোয় ধারণ করেছেন ছবিগুলো। সঙ্গে দিয়েছেন বিশেষ বার্তা।
‎
‎পোস্টে পূজা লিখেছেন, ‘সিংহ কখনো দল বেঁধে চলে না, দল বেঁধে চলে ভেড়ারা। যদি হঠাৎ দেখেন, আপনার পরিচিত মানুষের সংখ্যা কমে যাচ্ছে, আর যেখানে একসময় হাসি-আড্ডা আর মানুষের ভিড় ছিল, সেখানে হঠাৎ এখন আপনি একা, তবে ভয় পেয়েন না। এর মানে, আপনি আর ১০ জনের ভিড় থেকে বেরিয়ে নিজের সাম্রাজ্যের পথে এগিয়ে যাচ্ছেন।’
‎
‎পূজাকে এই সাজে দেখে পছন্দ করছেন তার ভক্তরা। একজন মন্তব্য করেছেন, ‘আজ তোমাকে অনেক দারুণ লাগছে’; আরেকজনের মন্তব্য, ‘আপনার এই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ। খুব ভালো লাগল’; আরেক ভক্ত দুর্গাপূজার আগাম আবদার করে লিখেছেন, ‘আপু, পূজার ছবি দিয়েন। একেক দিন একেক ড্রেস পরে, সামনে পূজা, আপনার পূজা ভালো কাটুক।’
‎
‎পূজা চেরিকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে কুরবানির ঈদে ‘মাসুদ রানা’ সিনেমায়। সৈকত নাসিরের সিনেমাটির কাজ অবশ্য অনেক আগেই হয়েছিল। গত কয়েক মাসে নতুন কোনো সিনেমায় যুক্ত হওয়ার খবর দেননি পূজা। বরং কয়েক দফায় তার ব্যক্তিগত জীবনে সম্পর্ক ও বিয়ের গুঞ্জন নিয়ে চর্চা হয়েছে।

মন্তব্য (০)





image

‘অন্যের ইবাদত নিয়ে মন্তব্য করার আগে নিজের আমলনামা নিয়ে ভা...

১

বিনোদন ডেস্ক : অন্যের হজ-ওমরাহ পালন নিয়ে কটূক্তি না করে নিজে...

image

ইউটিউবে চ্যানেল খুলে ভক্তদের কী বার্তা দিলেন সালমান খান

২

নিউজ ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খান নিজের ইউটিউব চ্যানে...

image

‎দেশীয় চলচ্চিত্রের মানোন্নয়ন এবং সিনেমা হল বাঁচাতে সরকার ...

৩

‎নিউজ ডেস্কঃ দেশের চলচ্চিত্রের মানোন্নয়ন এবং সিনেমা হল ব...

image

সড়ক দুর্ঘটনা নিয়ে মশকরা, সমালোচনায় তানজিন তিশা

৪

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সামাজিক মাধ্যমে...

image

১৭ বছর পর ফিরছে আসিফ আকবরের ‘ট্র্যাজেডি পিলখানায়’

৫

বিনোদন ডেস্ক : ২০০৯ সালে প্রকাশিত হয়েছিল আসিফ আকবরের কণ্ঠে &...

  • company_logo