• লিড নিউজ
  • আন্তর্জাতিক

আমাদের নজর এড়িয়ে ইরানিরা বাথরুমেও যেতে পারে না: ট্রাম্প

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নজরদারি সক্ষমতা প্রায় সর্বাত্মক পর্যায়ে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ইরানিরা বাথরুমে গেলেও যুক্তরাষ্ট্রের নজরদারি এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন তিনি।

ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান কী করছে, তার সবকিছুই যুক্তরাষ্ট্র দেখতে পাচ্ছে। 

তিনি বলেন, ইরান নতুন রাডার ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং হরমুজ প্রণালিতে মাইন স্থাপনের সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছিল। যুক্তরাষ্ট্রের হামলায় এসব সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।

ট্রাম্প বলেন, আমরা দেখেছি তারা কী তৈরি করছে। তারা কী করছে, আমরা সবই দেখতে পাচ্ছি। আমাদের নজরদারি থেকে তারা নড়তেও পারে না। এমনকি বাথরুমে গেলেও আমাদের নজর এড়াতে পারে না। তাই আমরা বিষয়টি দেখেছি এবং তা ধ্বংস করে দিয়েছি।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে জুলাইয়ের পর সবচেয়ে বড় পাল্টাপাল্টি হামলা হয়েছে। এতে ইরানে অন্তত ১৮ জন নিহত এবং প্রায় ১০৮ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তেহরানের দাবি, ইরানের দক্ষিণ উপকূলের বিভিন্ন এলাকায় মার্কিন হামলা হয়েছে।

এদিকে হরমুজ প্রণালি নিয়েও বড় দাবি করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথের ওপর এখন যুক্তরাষ্ট্রের ‘খুব শক্ত নিয়ন্ত্রণ’ রয়েছে। প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেলবাহী জাহাজ হরমুজ প্রণালি দিয়ে বেরিয়ে যাচ্ছে বলেও দাবি করেন তিনি।

মন্তব্য (০)





image

হজ ব্যবস্থাপনায় বড় প্রস্তুতি, ৭৮ দেশের সঙ্গে সৌদির বৈঠক

১

নিউজ ডেস্ক : ২০২৭ সালের হজকে সামনে রেখে ৭৮ দেশের হজবিষয়ক অফি...

image

ক্ষমতাবান নেতা হওয়ার আগে সবকিছু হারিয়েছিলেন শি জিনপিং

২

নিউজ ডেস্ক : চীনের প্রেসিডেন্ট হিসেবে প্রায় ১৪ বছর ধরে দায়িত...

image

রসায়নে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই

৩

নিউজ ডেস্ক : অ্যাসিমেট্রিক জৈব সংশ্লেষণে অরৈখিক প্রভাব ও স্ব...

image

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে

৪

নিউজ ডেস্ক : পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা শওকত ই...

image

দিল্লিতে মোদি-দীনেশ ত্রিবেদী বৈঠক, আলোচনা যা নিয়ে

৫

নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক ...

  • company_logo