• আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে ৯ দেশে আঘাতের হুমকি ইরানের

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক ঘাঁটি কিংবা পেট্রোকেমিক্যাল কেন্দ্রগুলোতে পুনরায় হামলা চালায়, বে অন্তত ‘৯টি দেশে’ পাল্টা আঘাত হানার হুমকি দিয়েছে তেহরান।

সোমবার (১৯ অক্টোবর) ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির এক উপদেষ্টা এই কঠোর বার্তা দেন।

মঙ্গলের ‘চাঁদ’ থেকে গুঁড়ো পাথর আনতে জাপানের ঐতিহাসিক অভিযানমঙ্গলের ‘চাঁদ’ থেকে গুঁড়ো পাথর আনতে জাপানের ঐতিহাসিক অভিযান
আট মাসে পদার্পণ করা এই যুদ্ধ আঞ্চলিকভাবে আরও ছড়িয়ে পড়ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, কোনও কারণ ছাড়া” যুক্তরাষ্ট্র এই যুদ্ধ শুরু করেছিল এবং আট মাস পেরিয়ে গেলেও তারা এখন বের হওয়ার পথ খুঁজে পাচ্ছে না। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র খুব শিগগিরই ইরানে তাদের কাজ শেষ করবে।

প্রণালিতে তৈরি হওয়া অস্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেও ইরানের প্রেসিডেন্ট জানান, আলোচনার মাধ্যমে আঞ্চলিক সমস্যা সমাধানে তেহরান প্রস্তুত রয়েছে। সংঘাতের চরম পরিস্থিতিতে ইরান কিংবা ইরান-সমর্থিত হুতিদের হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের সতর্ক করে জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে।

সংকট সমাধানে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির মঙ্গলবার তেহরান সফর করবেন বলে জানিয়েছে বার্তা সংস্থা তাসনিম। এছাড়া রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীও ইরান সফরে আছেন। মিসরের পররাষ্ট্রমন্ত্রীও উত্তেজনা হ্রাসে কাজ করার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যদিকে লেবাননের প্রেসিডেন্ট আউন অভিযোগ করেছেন, ইসরায়েল ফ্রেমওয়ার্ক চুক্তি মেনে চলেনি।

আঞ্চলিক এই উত্তেজনার মধ্যেই ইয়েমেনের শবওয়া অঞ্চলে সরকারি একটি প্রশিক্ষণ কেন্দ্রে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫০ থেকে ৫৮ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আসন্ন নির্বাচনে সমর্থন জানিয়েছেন।

মন্তব্য (০)





image

ডেমোক্র্যাটরা জিতলে ফ্রান্সের মতো ‘জ্বলবে’ যুক্তরাষ্ট্র, ...

১

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে...

image

‎আসামে ১১০০ মুসলিম পরিবার উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ ...

২

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আসামে দুই দিনে এক হাজার ১০০টির বেশ...

image

আহত সেনাকে ড্রোন দিয়ে উদ্ধার করল ইউক্রেন

৩

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধক্ষেত্রের সম্মুখসারিতে আহত এক সেনাকে...

image

ডেমোক্র্যাটরা জিতলে ফ্রান্সের মতো জ্বলবে যুক্তরাষ্ট্র: ট্...

৪

‎আন্তর্জাতিক ডেস্ক: ডেমোক্র্যাটরা নির্বাচনে জয়ী হলে যুক্...

image

‎সুদানে ড্রোন হামলায় নিহত ১৬০

৫

‎আন্তর্জাতিক ডেস্ক: সুদানে কয়েক দিনের ব্যবধানে বিভিন্ন এ...

  • company_logo