ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : জাতীয় সংসদে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে বুধবার জাতীয় সংসদ অধিবেশনে এ কমিটি পুনর্গঠন করা হয়।
প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ মো. নুরুল ইসলাম এই পুনর্গঠনের প্রস্তাব করলে সংসদ তা গ্রহণ করে।
এতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায়কে সভাপতি করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন- ফরিদপুর-৪ সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম, নওগাঁ-১ সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান, জামালপুর-৪ আসনের সংসদ সদস্য মো. ফরিদুল কবীর তালুকদার, ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী, মহিলা আসন-১৪ এর সংসদ সদস্য মোছা. সাবিরা সুলতানা, যশোর-৪ আসনের সংসদ সদস্য মো. গোলাম রছুল ও রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী।
নিউজ ডেস্ক : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয়...
নিউজ ডেস্কঃআগামী ৩০ অক্টোবর গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জ...
নিউজ ডেস্কঃ ভোট ডাকাতি করব না, জালিয়াতি করব না, কাউকে ...
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী...

মন্তব্য (০)