ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার থাকা অবস্থায় সীমান্ত দিয়ে মদ, টাকা, অস্ত্র ঢুকবে, তাহলে সরকারের দরকার কী? সরকারের তো দরকার নেই। এই ব্যর্থতা স্বীকার করে সরকারের পদত্যাগ করা উচিত।
শনিবার (২৪ অক্টোবর) সকালে মৌলভীবাজার সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সব মন্ত্রণালয়ে সার্ভিস দেন। কিন্তু তার প্রধান কাজ নিজ মন্ত্রণালয়। মাদক, অস্ত্র ও আইনশৃঙ্খলা—কিছুই নিয়ন্ত্রণ করতে পারেননি বলেও অভিযোগ করেন তিনি।
গোয়েন্দা তথ্যের রেফারেন্স দিয়ে প্রধানমন্ত্রী কথা বলতে পারেন না উল্লেখ করে জামায়াত আমির বলেন, প্রধানমন্ত্রী খোলাসা করে বলুক—কখন, কোথায় মিটিং করেছি। চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, তিনি প্রমাণ করুক।
তিনি আরও বলেন, বিরোধীদল সংসদেই সব সংকট দূর করতে চেয়েছিল। কিন্তু তাদের রাজপথে নামতে বাধ্য করেছে সরকারিদল।
এছাড়াও মানুষের গণভোটের রায় মেনে নিলে অনেক সমস্যাই সমাধান হয়ে যেতো বলেও মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা।
নিউজ ডেস্কঃআগামী ৩০ অক্টোবর গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জ...
নিউজ ডেস্কঃ ভোট ডাকাতি করব না, জালিয়াতি করব না, কাউকে ...
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী...
নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমা...
নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম প...

মন্তব্য (০)