• রাজনীতি

সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে বর্তমান সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
‎
‎আজ (শনিবার, ২৪ অক্টোবর) সকালে রাজধানীর ফকিরাপুলে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ কর্মসূচিতে এ অভিযোগ করেন তিনি।
‎
‎আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সঙ্গে জামায়াতের আঁতাতের অভিযোগ তুলে রিজভী বলেন, ‘এ বিষয়ে বিএনপি এরই মধ্যে নথিপত্র দেখিয়েছে।’
‎
‎এসময় তিনি বলেন, ‘দেশে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা জনগণ মেনে নেবে না।’
‎
‎বিরোধীদের অপপ্রচার মাথায় না নিয়ে সরকার দায়িত্বশীলতার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করছে বলে জানান রিজভী।
‎
‎এজন্য বিশ্ব ক্ষুধা সূচকে ভারত ও পাকিস্তানের তুলনায় ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ- এমন মন্তব্য করেন তিনি।

মন্তব্য (০)





  • company_logo