• লিড নিউজ
  • আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের ৪ দেশে ইরানের হামলা

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ইরানে মার্কিন বাহিনীর নতুন করে বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যের চারটি দেশে অবস্থানরত মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। জর্ডান, কুয়েত, ইরাক এবং বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে বুধবার ভোরে এই সমন্বিত পাল্টা হামলা শুরু করে ইরানের অভিজাত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর।

‎এর আগে মঙ্গলবার দক্ষিণ ইরানের হরমুজ প্রণালীসংলগ্ন সিরিক কাউন্টিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার স্প্লিন্টার একটি বিয়ের অনুষ্ঠানে আঘাত হানে। এতে এক শিশুসহ অন্তত ৫ জন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হন বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে আইআরজিসি যুক্তরাষ্ট্রকে "চরম অনুশোচনা" করতে হবে বলে হুঁশিয়ারি দেয়। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বেসামরিক মানুষ নিহতের খবরের বিষয়টি অবগত থাকার কথা স্বীকার করলেও তারা কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে না বলে দাবি করেছে।

‎ইরানের তাসনিম বার্তা সংস্থার তথ্যমতে, সিরিকে হামলার সরাসরি প্রতিশোধ হিসেবে বুধবার ভোরের দিকে জর্ডানের আকাবায় অবস্থিত একটি মার্কিন মেরিন ঘাঁটিতে বৃষ্টির মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে আইআরজিসি। জর্ডান সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা আকাশেই ১৩টি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে; যার মধ্যে ১০টি সম্পূর্ণ ধ্বংস করা হয় এবং বাকি ৩টি জনবসতিহীন দূরবর্তী এলাকায় আছড়ে পড়ে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

‎একই সময়ে কুয়েত সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে বুধবার ভোরে ধেয়ে আসা একাধিক ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে শুরু করেছে। পাশাপাশি বাহরাইনেও একাধিক প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

‎অন্যদিকে ইরানি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে তাদের একটি প্রধান রক্ষণাবেক্ষণ কেন্দ্র, গুদাম এবং একাধিক সামরিক সরঞ্জাম সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে আইআরজিসি।

‎হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা ও মার্কিন বাহিনীর নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর অভিযোগ তুলে এক মাসের বিরতির পর মঙ্গলবার থেকে ইরানে আবার বিমান হামলা জোরদার করে মার্কিন বাহিনী। চাবাহার, কোনারক ও জিরোফতের বিমানবন্দরসহ একাধিক এলাকায় বোমাবর্ষণ চালায় সেন্টকম। এর প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিতে তেহরানের সর্বাত্মক পাল্টা আক্রমণে পুরো অঞ্চলজুড়ে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের চরম আতঙ্ক তৈরি হয়েছে।

মন্তব্য (০)





image

নেপাল-তিব্বতে পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ১১২৭ জনে, চলছে উদ...

নিউজ ডেস্কঃ ভয়াবহ পাহাড়ি ঢল ও ভূমিধসে নেপালে প্রাণহানি বেড়ে ...

image

‎অপরাধের অনুশোচনা না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা...

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ ইরানে সামরিক ও বেসামরিক লক্ষ্...

image

‎নেপালে বন্যা ও ধস: সুড়ঙ্গে আটকা শত শত শ্রমিক, থার্মাল ড্...

আন্তর্জাতিক ডেস্ক: শত শত শ্রমিকের সমাধিতে পরিণত হতে যাচ্ছে ন...

image

প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ব্যর্থতা...

image

নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোর...

নিউজ ডেস্ক : নেপালের ত্রিশূলী নদীর তীরে কাদায...

  • company_logo