ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ভয়াবহ পাহাড়ি ঢল ও ভূমিধসে নেপালে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২৭ জনে। নিখোঁজ রয়েছে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ। এখনও চলছে উদ্ধারকাজ।
উদ্ধার অভিযানে নেপালের সেনাবাহিনী ও পুলিশের ১০ হাজারের বেশি সদস্য কাজ করছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন ভারত, চীনসহ বিভিন্ন দেশের উদ্ধারকারীরাও। পাশাপাশি চলছে ত্রাণ তৎপরতা।
নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, দুর্যোগকবলিত এলাকাগুলোতে অন্তত ৩০০টি ভবন পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও বহু স্থাপনা। ধ্বংস হয়েছে বিস্তীর্ণ এলাকার রাস্তাঘাট ও যোগাযোগ অবকাঠামো।
বিধ্বস্ত অবকাঠামো পুনর্নির্মাণ করে স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে অন্তত তিন মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে প্রশাসন।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক ঘাঁটি কিংব...
আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধক্ষেত্রের সম্মুখসারিতে আহত এক সেনাকে...
আন্তর্জাতিক ডেস্ক: ডেমোক্র্যাটরা নির্বাচনে জয়ী হলে যুক্...
আন্তর্জাতিক ডেস্ক: সুদানে কয়েক দিনের ব্যবধানে বিভিন্ন এ...
আন্তর্জাতিক ডেস্ক: আবারও ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ...

মন্তব্য (০)