• আন্তর্জাতিক

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ

  • আন্তর্জাতিক

প্রতীকী ছবি

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে হরমুজ প্রণালির একটি মানচিত্রের ছবি পোস্ট করেছেন। ওই ছবির ক্যাপশনে লেখা রয়েছে ‘নতুন মার্কিন ভূখণ্ড’। 

এর আগে গত সপ্তাহে ইরানের ‘আত্মসমর্পণের’ পর হরমুজ প্রণালিকে আনুষ্ঠানিকভাবে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করার যে হুমকি তিনি দিয়েছিলেন, এই পোস্টটি তারই একটি নতুন প্রকাশ বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথটি নিয়ে ট্রাম্পের এ ধরনের মন্তব্য এবং প্রচারণা বর্তমান ভূ-রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। হরমুজ প্রণালি বৈশ্বিক তেল বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট হওয়ায় ট্রাম্পের এমন অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: আল-জাজিরা।

মন্তব্য (০)





image

নিউ মেক্সিকোর নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ রাখার প্রস্ত...

১

আন্তর্জাতিক ডেস্ক:  

মার্কিন প্রেসিডেন্ট...

image

ডেমোক্র্যাটরা জিতলে ফ্রান্সের মতো ‘জ্বলবে’ যুক্তরাষ্ট্র, ...

২

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে...

image

‎আসামে ১১০০ মুসলিম পরিবার উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ ...

৩

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আসামে দুই দিনে এক হাজার ১০০টির বেশ...

image

যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে ৯ দেশে আঘাতের হুমকি ইরানের

৪

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক ঘাঁটি কিংব...

image

আহত সেনাকে ড্রোন দিয়ে উদ্ধার করল ইউক্রেন

৫

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধক্ষেত্রের সম্মুখসারিতে আহত এক সেনাকে...

  • company_logo