• লিড নিউজ
  • আন্তর্জাতিক

বাংলাদেশকে সবচেয়ে বেশি ইতিবাচকভাবে দেখে পাকিস্তান, সবচেয়ে কম ভারত ‎

  • Lead News
  • আন্তর্জাতিক

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশকে সবচেয়ে বেশি ইতিবাচক মনোভাব নিয়ে দেখে পাকিস্তানের নাগরিকেরা, আর সবচেয়ে কম ইতিবাচক চোখে দেখে ভারতের মানুষ। ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক গবেষণাপ্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

‎বৃহস্পতিবার (১৩ আগস্ট) পিউ রিসার্চ সেন্টার তাদের ওয়েবসাইটে দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রাপ্তবয়স্ক নাগরিকদের ওপর পরিচালিত এই জরিপ প্রতিবেদন প্রকাশ করে।

‎জরিপের ফলাফলে দেখা গেছে, পাকিস্তানের ৬৬ শতাংশ এবং শ্রীলঙ্কার ৫৬ শতাংশ মানুষ বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন। বিপরীতে ভারতে বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখেন মাত্র ২৫ শতাংশ মানুষ।

‎প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সাল থেকে শ্রীলঙ্কায় বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব ৯ শতাংশ বাড়লেও ভারতে তা ১০ শতাংশ কমেছে।

‎অন্যদিকে, পাকিস্তানের প্রতি শ্রীলঙ্কার ৫৭ শতাংশ এবং বাংলাদেশের ৫৪ শতাংশ মানুষের ইতিবাচক মনোভাব রয়েছে। তবে ভারতে পাকিস্তান সম্পর্কে ভালো ধারণা রাখেন মাত্র ৮ শতাংশ মানুষ।

‎জরিপ অনুযায়ী, চারটি দক্ষিণ এশীয় দেশের মধ্যে ভারতের প্রতি বিভিন্ন দেশের মানুষের ইতিবাচক মনোভাবের ব্যবধানই সবচেয়ে বেশি। শ্রীলঙ্কার বিপুলসংখ্যক মানুষ ভারতের প্রতি ইতিবাচক হলেও বাংলাদেশে ভারতের প্রতি ইতিবাচক মনোভাব রয়েছে ৪২ শতাংশের, যা আগের চেয়ে ১৫ শতাংশ কমেছে। আর পাকিস্তানে এই হার মাত্র ৭ শতাংশ।

‎আন্তর্জাতিক বিষয়াবলীতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর আস্থার বিষয়ে জানতে চাওয়া হলে শ্রীলঙ্কায় তার প্রতি সামগ্রিক ইতিবাচক চিত্র দেখা গেছে। তবে বাংলাদেশে এই আস্থার হার ৪২ শতাংশ এবং পাকিস্তানে মাত্র ৪ শতাংশ।

‎নিজ দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র কে—এমন প্রশ্নে শ্রীলঙ্কার ৬৩ শতাংশ মানুষ ভারতের নাম বলেছেন। বিপরীতে বাংলাদেশ ও পাকিস্তানের অংশগ্রহণকারীরা ভারতকে তাদের দেশের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে উল্লেখ করেছেন।

‎তবে পিউ রিসার্চের জরিপ অনুযায়ী, দক্ষিণ এশিয়ায় একমাত্র শ্রীলঙ্কার প্রতিই বাকি সব দেশের উত্তরদাতাদের সবচেয়ে বেশি ইতিবাচক মনোভাব দেখা গেছে।

মন্তব্য (০)





image

‎সৌদি, তুরস্ক ও পাকিস্তানের জোটকে স্বাগত জানালেন ট্রাম্প ‎

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে...

image

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন...

নিউজ ডেস্ক : গাজায় প্রতি রাতে ৩০ থেকে ৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান জানিয়েছেন ইসরাইলের উগ্র ডা...

image

মার্কিন সেনা হত্যায় ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানের

নিউজ ডেস্ক : ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি মার্...

image

রাশিয়ান ‘এসকর্টের’ পাতা বোমায় প্রাণ গেল রুশ নৌ কর্মকর্তার

নিউজ ডেস্ক : রাশিয়া অধিকৃত ক্রিমিয়ায় ভয়াবহ এক বিস্ফোরণে নিহত হয়েছেন রুশ ...

image

বাংলাদেশকে নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি সবেচেয়ে বেশি পাকিস্ত...

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের সাম্...

  • company_logo