ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, এই তিন দেশের সমঝোতা মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।
সোমবার (১৭ আগস্ট) দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, এই প্রতিরক্ষা চুক্তি প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের দেশগুলো ধীরে ধীরে একত্রিত হচ্ছে। এর মাধ্যমে দেশগুলো নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা বহুগুণ বাড়াতে পারবে।
চলতি মাসের শুরুতে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি ত্রিপক্ষীয় যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তির শর্তানুযায়ী, জোটভুক্ত কোনো একটি দেশের ওপর বহিঃশত্রুর আক্রমণ হলে তা তিন দেশের ওপর হামলা হিসেবে গণ্য করা হবে এবং যৌথভাবে সামরিক প্রতিক্রিয়া জানানো হবে।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই চুক্তি মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে ন্যাটোর প্রভাবশালী সদস্য দেশ তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের সমকক্ষ একটি নতুন সামরিক বলয়ে যুক্ত হলো।
এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইঙ্গিত দিয়েছিলেন, ভবিষ্যতে মিসরসহ আরও কয়েকটি মুসলিমপ্রধান দেশ এই যৌথ নিরাপত্তা জোটে অংশ নিতে পারে।
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর মধ্...
নিউজ ডেস্ক : গাজায় প্রতি রাতে ৩০ থেকে ৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান জানিয়েছেন ইসরাইলের উগ্র ডা...
নিউজ ডেস্ক : ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি মার্...
নিউজ ডেস্ক : রাশিয়া অধিকৃত ক্রিমিয়ায় ভয়াবহ এক বিস্ফোরণে নিহত হয়েছেন রুশ ...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের সাম্...

মন্তব্য (০)