• লিড নিউজ
  • আন্তর্জাতিক

এক নৌকায় রেকর্ড ২৩০ অভিবাসী পৌঁছালেন যুক্তরাজ্যে

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একটি মাত্র নৌকায় চড়ে রেকর্ড সংখ্যক ২৩০ জন অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছেছেন। মানবপাচারকারী চক্রের এ ধরনের বেপরোয়া ও বিপজ্জনক কৌশলকে তীব্র নিন্দা জানিয়েছে ব্রিটিশ সরকার।

ফ্রান্স থেকে রোববার (৯ আগস্ট) দেরিতে ছেড়ে আসা নৌকাটি ব্রিটিশ কর্তৃপক্ষের নজরদারির পর সোমবার (১০ আগস্ট) ভোরে ইংল্যান্ডের উপকূলে পৌঁছায়। এর আগে গত মাসে একটি একক নৌকায় সর্বোচ্চ ১৬৫ জনের পারাপারের রেকর্ড হয়েছিল, যা এবার ভেঙে গেল। 

মানবপাচারকারীরা নৌকায় অতিরিক্ত মানুষ গাদাগাদি করে তুলতে থাকার কারণে ঝুঁকি আরও বহুগুণ বেড়ে গেছে। এর আগে চলতি মাসের শুরুতে ইঞ্জিন ফেটে ১৭৩ জন অভিবাসী বহনকারী একটি ডিঙ্গি নৌকা চ্যানেলে ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, এই ঘটনাটি মানবপাচারকারী অপরাধী চক্রগুলোর বেপরোয়া ও বিপজ্জনক কৌশলের প্রমাণ দেয়, যারা অরক্ষিত নৌকায় অতিরিক্ত মানুষ গাদাগাদি করে মানুষের জীবন বিপন্ন করে চলেছে। 

তবে সরকার এই সংকট মোকাবিলায় অগ্রগতি অর্জন করছে দাবি করে জানিয়েছে, চলতি বছর সামগ্রিকভাবে ছোট নৌকায় করে চ্যানেল পাড়ি দেওয়ার হার কমেছে এবং গত জুলাই মাসে ২০২০ সালের পর থেকে সর্বনিম্ন পারাপার রেকর্ড করা হয়েছে।

এই পরিস্থিতি আরও কঠোরভাবে দমনে ফরাসি সৈকতগুলোতে নিরাপত্তা কর্মী বাড়ানোর লক্ষ্যে ফ্রান্সের সঙ্গে একটি ‘পেমেন্ট-বাই-রেজাল্ট’ চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলেও জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, এ বছর ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছানো মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৮১৯ জনে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৩ শতাংশ কম।

সূত্র: আল-জাজিরা।

মন্তব্য (০)





image

ভারতের আসামে দুই দিনে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ, ভ...

১

আন্তর্জাতিক ডেস্ক:   ভারতের আসাম রাজ্যে বনাঞ্চলীয় ...

image

নিউ মেক্সিকোর নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ রাখার প্রস্ত...

২

আন্তর্জাতিক ডেস্ক:  

মার্কিন প্রেসিডেন্ট...

image

ডেমোক্র্যাটরা জিতলে ফ্রান্সের মতো ‘জ্বলবে’ যুক্তরাষ্ট্র, ...

৩

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে...

image

‎আসামে ১১০০ মুসলিম পরিবার উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ ...

৪

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আসামে দুই দিনে এক হাজার ১০০টির বেশ...

image

যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে ৯ দেশে আঘাতের হুমকি ইরানের

৫

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক ঘাঁটি কিংব...

  • company_logo