ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক চাপায় বাইসাইকেল আরোহি রিপন সরকার নামে একজন এনজিও কর্মী নিহত হয়েছে। আজ শনিবার সন্ধ্যার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
রিপন চন্দ্র সরকার কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীর কুমরিয়ারপাড়ার শ্যামল চন্দ্র সরকারের ছেলে।
বীরগঞ্জ থানার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে দিনাজপুর -ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জের ৫ নং সুজলপুর ইউনিয়নের জোসনা ফিলিং ষ্টেশনের সামনে ট্রাক (চুয়াডাঙ্গা -ট -১১-০৫৯৪) চাপায় বাই সাইকেল আরোহি রিপন চন্দ্র সরকার নিহত হয়েছে।
রিপন চন্দ্র সরকার কারিতাস নামে একটি এনজিওর চাকাই বীরগঞ্জ শাখায় ক্রেডিট অফিসার পদে কর্মরত ছিলো। আদায়কৃত কিস্তির টাকা বিকাশের মাধ্যমে অফিসে প্রেরন করে কর্মস্হলে ফেরার সময় দুর্ঘটনার শিকার হয়েছে সে। চালক হেলপার পালিয়েছে। ট্রাকটি জব্দ করেছেন তারা।
প্রয়োজনীয় ব্যবস্হা নিতে লাশ হাইওয়ে থানা পুলিশরের কাছে হস্তান্তর করেছেন তারা।
দিনাজপুর প্রতিনিধি: দেশের বিভিন্ন এলাকায় শিশু নিখো...
লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী ঘুন্...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ৭৪ পিস ইয়াবাসহ আফজা...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার শিক্ষাব্যবস্থার মানো...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর...

মন্তব্য (০)