• লিড নিউজ
  • জাতীয়

‎সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন বিএনপি। আগামী ১২ এপ্রিল পর্যন্ত ফরম দেয়া হবে। মূল্য রাখা হয়েছে ২ হাজার টাকা; জামানত ৫০ হাজার টাকা।

‎শুক্রবার (১০ এপ্রিল) সকালে ফরম বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

‎রিজভী বলেন, বিগত দিনের রাজপথের ত্যাগ, অবদান এবং সংসদে জোরালো ভূমিকা রাখার যোগ্যতা বিবেচনা করেই চূড়ান্ত প্রার্থী বাছাই করবে দলের মনোনয়ন বোর্ড। গণতন্ত্র প্রতিষ্ঠার যে পরিবেশ তৈরি হয়েছে তা অব্যাহত রাখাই বিএনপির অঙ্গীকার। যোগ্যদের মূল্যায়নের আশ্বাস দেন, রিজভী আহমেদ। দলের সিদ্ধান্ত সবাইকে মেনে নেয়ার আহ্বান জানান তিনি।

‎এদিন সংরক্ষিত নারী আসনের ফরম সংগ্রহের জন্য সকাল থেকেই সারা দেশ থেকে দলটির কার্যালয়ে জড়ো হয়েছেন বিপুল নারী নেত্রী ও সমর্থকরা।

‎আগামী ১২ মে ভোটের দিন রেখে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তফশিল ঘোষণা করেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

‎উল্লেখ্য, জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০টি। এর মধ্যে বিএনপির জন্য ৩৬টি এবং জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১টি আসন সংরক্ষিত রাখা হয়েছে।

মন্তব্য (০)





image

বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা

নিউজ ডেস্ক : নতুন জাতীয় বেতন স্কেল অনুমোদনের পাশাপাশি বেসরকা...

image

আইএসডিতে দ্বিতীয় ‘ডিপ্লোম্যাটিক ইনডোর গেমস’র আয়োজন পররাষ্...

নিউজ ডেস্ক : ক্রীড়ার মাধ্যমে কূটনীতি, বন্ধুত্ব ও আন্তর্জাতিক সহযোগিতার ব...

image

মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত

নিউজ ডেস্ক : মন্ত্রিসভার বৈঠকে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল অনুমোদন ...

image

পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকাশ

নিউজ ডেস্ক : সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম পে-স্কেল প্রস্তাবের...

image

চীন সফর ফলপ্রসূ: মাহদী আমিন

নিউজ ডেস্ক : কারিগরি শিক্ষা বিষয়ে সমঝোতা স্বাক্ষর, আন্তর্জা...

  • company_logo