• জাতীয়

‎তাহসিফের মৃত্যু: যা আছে সুরতহাল প্রতিবেদনে

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহে কোনো আঘাতের চিহ্ন না পেরেও নাক দিয়ে রক্ত বের হওয়ার কথা উল্লেখ করা হয়েছে পুলিশের করা সুরতহাল প্রতিবেদনে।
‎
‎বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে গাজীপুরের টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান এই সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
‎
‎এতে বলা হয়েছে, উদ্ধার মরদেহ শনাক্ত করেন নিহতের খালাতো ভাই জহির হাসান। মরদেহের মাথার চুল কালো, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৭ ইঞ্চি। কপাল স্বাভাবিক, মুখমণ্ডল গোলাকার। মুখ ও চোখ বন্ধ। ছোট ছোট কালো দাঁড়ি ও গোঁফ। হাত দুটো মাথার সামনা-সামনি বাঁকা ছিল। নাক দিয়ে রক্ত বের হয়েছে। এছাড়া শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। শরীরের সব অঙ্গ স্বাভাবিক। পেট ফোলা ছিল। হাতের মুষ্ঠি খোলা পেয়েছেন সুরতহাল প্রস্তুতকারী কর্মকর্তা।
‎
‎বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তুরাগ নদ থেকে তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেন টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তার মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আজ দুপুরে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
‎
‎পরিবার জানায়, ২৭ অক্টোবর সন্ধ্যায় মায়ের সঙ্গে শপিং শেষ করেন বাসায় ফেরেন তাহসিফ। কিছু সময় পর এক সহকর্মীর সঙ্গে দেখা করতে বাসা থেকে বের হন। ২৮ অক্টোবর শেষ মেসেজ দিয়েছিলেন- আসছি। এরপর আর ফেরেননি সৌরি।

মন্তব্য (০)





image

মানিক পশারীর মৃত্যু ও মুক্তিযোদ্ধা সনদ নিয়ে উচ্চপর্যায়ের ...

১

‎নিউজ ডেস্কঃ মানিক পশারীর মৃত্যু, দাফন এবং তার মুক্...

image

লিবিয়া থেকে ফিরিয়ে আনা হলো আরও ১৭২ বাংলাদেশিকে

২

‎নিউজ ডেস্কঃ  পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অব...

image

আন্তর্জাতিক শ্রমবাজারে এগিয়ে থাকতে দক্ষ জনশক্তি ও বহুভাষা...

৩

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় ...

image

‎গুজব-অপতথ্য ঠেকাতে ‘ঐক্যবদ্ধ’ সচেতনতার আহ্বান তথ্য উপদেষ...

৪

‎নিউজ ডেস্কঃ গুজব ও অপতথ্যের বিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্...

image

আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, তাহসিফের মৃত্যু নিয়ে তদন্তের আ...

৫

নিউজ ডেস্কঃ  বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির...

  • company_logo