ফাইল ছবি
নিউজ ডেস্কঃ জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত জব ফেয়ারে ৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। পাশাপাশি, অন্তত ১০০ জনকে তাৎক্ষণিক চাকরি দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সচিবালয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, আগামী ১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এ উপলক্ষে ৫৫টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে জব ফেয়ারের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ১০ জন সফল আত্মকর্মী ও চারজন উদ্যোক্তাকে জাতীয় যুব পুরস্কার-২০২৬ প্রদান করা হবে।
তিনি আরও জানান, জাতীয় যুব দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। অনুষ্ঠানটি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
এবার রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় যুব মেলা অনুষ্ঠিত হচ্ছে না। গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশনার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তবে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় যুব মেলার আয়োজন করা হবে।
এদিকে, আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য সাফ ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশের শিরোপা-খরা কাটানোর প্রত্যাশা ব্যক্ত করেন আমিনুল হক। তিনি জানান, সাফের টিকিটের মূল্য নির্ধারণের বিষয়ে সংশ্লিষ্ট সভায় আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।
ঢাকা সিটি করপোরেশন এলাকায় খেলার মাঠের সংকট নিরসনে ফুটসাল গ্রাউন্ড তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ লক্ষ্যে মাঠ চিহ্নিত করার কাজ চলছে। আগামী এক বছরের মধ্যে ঢাকার মাঠের সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
নিউজ ডেস্কঃ পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফ...
নিউজ ডেস্কঃ ২০২৭ সালের নভেম্বরে প্রধানমন্ত্রী বহু প্রতী...
নিউজ ডেস্কঃ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের লাশ...
নিউজ ডেস্কঃ চুক্তিভিত্তিক নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্ম...
নিউজ ডেস্কঃ প্রকল্প পাশের পর বাস্তবায়নে বছরের পর...

মন্তব্য (০)