• লিড নিউজ
  • জাতীয়

কূটনীতি জোরদারে নতুন উইং সংযোজন ও পুনর্বিন্যাস করবে পররাষ্ট্র মন্ত্রণালয় ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ নীতির সুনির্দিষ্ট ও ফলপ্রসূ বাস্তবায়ন নিশ্চিত করতে কূটনৈতিক পরিসরকে কার্যকর ও গতিশীল করে তোলার বহুমাত্রিক উদ্যোগ গ্রহণ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

‎পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ প্রেক্ষিতে বাংলাদেশি নাগরিকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিবাসন ও প্রবাসী কল্যাণ, সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি, জলবায়ু, পরিবেশ ও আন্তঃসীমান্ত পানিসম্পদ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সমন্বিত ও সময়োপযোগী পদক্ষেপ বাস্তবায়নের লক্ষ্যে বর্ণিত অধিক্ষেত্রে দ্রুত কার্যক্রম সম্প্রসারণ ও মন্ত্রণালয়ের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য অর্জনে মন্ত্রণালয়ের কার্যক্রমের সম্প্রসারণসহ নতুন উইং সংযোজন ও পুনর্বিন্যাসের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

‎এতে আরো বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় দৃঢ়ভাবে বিশ্বাস করে, এসব উদ্যোগ আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অবস্থানকে আরো সুসংহত ও মর্যাদাপূর্ণ করে তুলবে এবং বৈশ্বিক অঙ্গনে দেশের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

মন্তব্য (০)





image

পহেলা বৈশাখ উপলক্ষে ডিএমপির নিরাপত্তা ব্যবস্থা জোরদার ‎

নিউজ ডেস্কঃ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে রাজধানীতে নিরাপত...

image

‎পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক...

image

বর্ষবরণে চারুকলায় চলছে বর্ণাঢ্য প্রস্তুতি

নিউজ ডেস্কঃ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১৪৩৩ বঙ্গাব্দ ব...

image

‎হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্...

নিউজ ডেস্কঃ ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)...

image

মধ্যপ্রাচ্য যুদ্ধে দেশের অর্থনীতিতে কী প্রভাব ফেলতে পারে,...

নিউজ ডেস্ক : বিশ্ববাজারে তেলের দাম ৪০ শতাংশ এবং এলএনজির দাম ...

  • company_logo