• লিড নিউজ
  • জাতীয়

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে নির্বাচনের ভোটগ্রহণ শুরু, চলবে বিকেল ৪টা পর্যন্ত

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বগুড়া-৬ সংসদীয় আসনে উপ-নির্বাচন ও শেরপুর-৩ আসনে পুনর্নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

‎বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে ১৫০টি কেন্দ্রে ভোট দেবেন প্রায় সাড়ে ৪ লাখ ভোটার। সুষ্ঠুভাবে ভোটগ্রহণে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সকালেই আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হয় নির্বাচনি সরঞ্জাম।

‎নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার।

‎অন্যদিকে, শেরপুর-৩ আসনে স্থগিত হওয়া নির্বাচনের ভোটগ্রহণের সবপ্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

‎উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে গত ৪ ফেব্রুয়ারি অসুস্থতাজনিত কারণে মারা যান শেরপুর-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী। এরপর আসনটির নির্বাচন স্থাগিত করা হয়েছিল।

মন্তব্য (০)





image

বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা

নিউজ ডেস্ক : নতুন জাতীয় বেতন স্কেল অনুমোদনের পাশাপাশি বেসরকা...

image

আইএসডিতে দ্বিতীয় ‘ডিপ্লোম্যাটিক ইনডোর গেমস’র আয়োজন পররাষ্...

নিউজ ডেস্ক : ক্রীড়ার মাধ্যমে কূটনীতি, বন্ধুত্ব ও আন্তর্জাতিক সহযোগিতার ব...

image

মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত

নিউজ ডেস্ক : মন্ত্রিসভার বৈঠকে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল অনুমোদন ...

image

পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকাশ

নিউজ ডেস্ক : সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম পে-স্কেল প্রস্তাবের...

image

চীন সফর ফলপ্রসূ: মাহদী আমিন

নিউজ ডেস্ক : কারিগরি শিক্ষা বিষয়ে সমঝোতা স্বাক্ষর, আন্তর্জা...

  • company_logo