• লিড নিউজ
  • জাতীয়

‎সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০টি আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে। এই ভোটে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল।

‎আজ বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টায় নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
‎
‎তফসিল অনুযায়ী, ২২ ও ২৩ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাইবাছাই করবেন। আপিল আবেদন করা যাবে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল।
‎
‎এছাড়া, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ হবে ৩০ এপ্রিল। মনোনয়নপত্র দাখিল করতে হবে ইসি সচিবালয়ে।
‎
‎সংরক্ষিত নারী আসনের রাজনৈতিক দল ও জোটভিত্তিক বণ্টনের বিষয়ে ইসি সচিব জানান, বিএনপি ও তাদের মিত্ররা পাবে ৩৬টি আসন।
‎
‎অন্যদিকে, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য পাবে ১৩টি আসন। এছাড়া, ছয়জন স্বতন্ত্র এমপি একজোট হয়ে একটি আসন পাবেন।

মন্তব্য (০)





image

মানিক পশারীর মৃত্যু ও মুক্তিযোদ্ধা সনদ নিয়ে উচ্চপর্যায়ের ...

১

‎নিউজ ডেস্কঃ মানিক পশারীর মৃত্যু, দাফন এবং তার মুক্...

image

লিবিয়া থেকে ফিরিয়ে আনা হলো আরও ১৭২ বাংলাদেশিকে

২

‎নিউজ ডেস্কঃ  পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অব...

image

আন্তর্জাতিক শ্রমবাজারে এগিয়ে থাকতে দক্ষ জনশক্তি ও বহুভাষা...

৩

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় ...

image

‎গুজব-অপতথ্য ঠেকাতে ‘ঐক্যবদ্ধ’ সচেতনতার আহ্বান তথ্য উপদেষ...

৪

‎নিউজ ডেস্কঃ গুজব ও অপতথ্যের বিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্...

image

‎তাহসিফের মৃত্যু: যা আছে সুরতহাল প্রতিবেদনে

৫

‎নিউজ ডেস্কঃ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহস...

  • company_logo