• বিনোদন

অভিনেত্রীর মরদেহ উদ্ধার

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : তামিল টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী সুভাষিনী আত্মহত্যা করেছেন। সোমবার (৬ এপ্রিল) চেন্নাইয়ের নীলঙ্করাই এলাকায় নিজ বাসভবন থেকে এই অভিনেত্রীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৬ বছর।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। জনপ্রিয় ধারাবাহিক ‘কয়াল’-এর মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী বেশ কিছুদিন ধরে চরম মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছিলেন। মৃত্যুর ঠিক আগে ভিডিও কল চলাকালীন স্বামীর সঙ্গে তার ব্যক্তিগত বিষয় নিয়ে তীব্র কথা কাটাকাটি ও বিবাদ হয়। 

পুলিশের ধারণা, সেই ঝগড়ার রেশ ধরেই ক্ষোভে ও অভিমানে সুভাষিনী চরম কোনো পদক্ষেপ নিয়ে থাকতে পারেন। পারিবারিক সূত্রের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, ঘটনার দিন স্বামী ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে চেন্নাইয়ের বাড়িতেই ছিলেন সুভাষিনী। 

কোনো একটি বিষয় নিয়ে স্বামীর সঙ্গে বিবাদের পর তিনি নিজেকে একটি রুমে আটকে ফেলেন। দীর্ঘক্ষণ কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ইতোমধ্যেই স্থানীয় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে অভিনেত্রীর মোবাইল ফোন এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো পরীক্ষা করে দেখছে পুলিশ। স্বামীর সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন ঠিক কতটা গুরুতর ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

মন্তব্য (০)





image

১৭ বছর পর ফিরছে আসিফ আকবরের ‘ট্র্যাজেডি পিলখানায়’

১

বিনোদন ডেস্ক : ২০০৯ সালে প্রকাশিত হয়েছিল আসিফ আকবরের কণ্ঠে &...

image

স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা প...

২

বিনোদন ডেস্ক : বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর হৃদরোগে ...

image

কানাডার পুলিশ কর্মকর্তা জায়েদ খান, নেপথ্যে যে কারণ

৩

স্পোর্টস ডেস্ক : কানাডার পুলিশের পোশাকে ঢাকাই সিনেমার চিত্রন...

image

পোশাক বিতর্ক নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন কৃতি শ্যানন

৪

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ কৃতি শ্যানন রাখিব...

image

বড় পর্দায় কবে ফিরবেন ফারিণ?

৫

বিনোদন ডেস্ক : চলতি বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পেয়েছি...

  • company_logo