ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য খাতে সফলতা থাকলেও স্বাস্থ্য খাতে গাফিলতির কারণে হামে শিশুদের মৃত্যু হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বিএনপির র্যালিতে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন।
স্বাস্থ্য খাতের অবনতি হচ্ছে উল্লেখ করে বর্তমান নির্বাচিত সরকারকে বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে গুরুত্ব দিয়ে সমস্যা সমাধানের আহ্বান জানান রুহুল কবির রিজভী।
হাম মোকাবেলায় সরকারকে তড়িৎ পদক্ষেপ নেওয়ার তাগাদা দেন বিএনপির এ নেতা। বলেন, বিশ্বজুড়ে টিকাবিরোধী অপপ্রচার ও কুসংস্কার মোকাবেলা করতে হবে।
নিউজ ডেস্কঃ নিরাপদ বিনিয়োগের পাশাপাশি প্রতি তিন মাস অন্...
নিউজ ডেস্কঃ বাংলাদেশের তরুণ-তরুণীদের জাপানি ভাষা ও পেশ...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফর শেষে ঢাকার উ...
নিউজ ডেস্কঃ মানিক পশারীর মৃত্যু, দাফন এবং তার মুক্...
নিউজ ডেস্কঃ পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অব...

মন্তব্য (০)