• লিড নিউজ
  • জাতীয়

‎জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে: সংসদ অধিবেশনে জ্বালানি মন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যেও দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

‎জ্বালানি মন্ত্রী বলেন, ‘মজুত থাকা জ্বালানির মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ডিজেল। এর পরিমাণ ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ টন। এছাড়া অকটেনের ১০ হাজার ৫০০ এবং পেট্রোল ১৬ হাজার টন মজুত রয়েছে।’

‎এপ্রিলে আরো জ্বালানি আসার তথ্যও উপস্থাপন করেন তিনি। সেই সঙ্গে জানান, অবৈধ মজুদ বন্ধে, ৩ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ৩৪২ টি অভিযান পরিচালনা করা হয়েছে। আর উদ্ধার করা হয়েছে ৪০ লাখ ৪৮ হাজার ৪৫৬ লিটার জ্বালানি।

‎তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে সংসদে জ্বালানি মন্ত্রী বলেন, ‘জ্বালানি তেলের দাম সমন্বয় করে গতমাসে দাম বৃদ্ধি করেনি সরকার। তবে, মে মাসের জ্বালানির দাম নিয়ে কাজ করা হচ্ছে। মন্ত্রীপরিষদে আলোচনা করে, প্রয়োজন করলেই কেবল দাম বৃদ্ধি পাবে।’

মন্তব্য (০)





image

ঢাকার উত্তর ও দক্ষিণে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প নিয়ে ...

নিউজ ডেস্কঃ ঢাকার আমিনবাজার এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ...

image

অঝোর বৃষ্টিতে ‘ডুবলো ঢাকা’, দুর্ভোগ চরমে

নিউজ ডেস্কঃ সপ্তাহের প্রথম কর্মদিবসে অঝোর বৃষ্টিতে ডুবে গেছে...

image

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ...

নিউজ ডেস্কঃ সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক ...

image

আগামী তিন দিনে আরও ১০ জেলায় বন্যার শঙ্কা

নিউজ ডেস্ক: আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় চট্টগ্রাম, সিলেট, ময়মনসি...

image

সাবেক স্পিকারের মৃত্যুতে বর্তমান স্পিকারের শোক

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দ...

  • company_logo