• লিড নিউজ
  • জাতীয়

পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরে যেসব ইস্যু তুলবে ঢাকা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : পারস্পরিক সম্মান ও পারস্পরিক লাভের ভিত্তিতে সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্য নিয়ে আসন্ন পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরে দ্বিপক্ষীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু উত্থাপন করবে বাংলাদেশ।

পররাষ্ট্রমন্ত্রী ড. খালিলুর রহমান মঙ্গলবার দিল্লি সফরে যাচ্ছেন। ঢাকা এই সফরকে ‘শুভেচ্ছা সফর’ হিসেবে বর্ণনা করলেও কর্মকর্তারা জানিয়েছেন, এতে দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হবে।

সফরকালে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরির সঙ্গেও তার আলাদা বৈঠকের কথা রয়েছে।

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এটি কোনো বাংলাদেশি মন্ত্রীর প্রথম দিল্লি সফর।

কর্মকর্তারা জানান, নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে ঢাকা দিল্লির সঙ্গে পূর্বের কিছুটা টানাপোড়েন কাটিয়ে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে সম্পর্ককে পারস্পরিক লাভজনক অবস্থানে নিতে চায়।

সফরে বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড-সংক্রান্ত মামলায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের মতো ব্যক্তিদের প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত করবে।

একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘এটি সময়সাপেক্ষ হতে পারে, তবে আমরা তাদের দ্রুত প্রত্যর্পণ দেখতে চাই।’

বাংলাদেশ ভারতকে ভিসাসেবা পুরোপুরি পুনরায় চালুর বিষয়ে আরও ইতিবাচক অবস্থান নিতে অনুরোধ করবে, বিশেষ করে চিকিৎসা পর্যটনের সম্ভাবনা বিবেচনায়।

সীমান্ত ব্যবস্থাপনা আলোচনায় গুরুত্বপূর্ণ বিষয় হবে। সীমান্তে প্রাণহানি এড়াতে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেবে ঢাকা।

জ্বালানি সহযোগিতা, সীমান্তবর্তী বিদ্যুৎ বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়েও আলোচনা হবে। পাশাপাশি আঞ্চলিক সংযোগ ও অর্থনৈতিক সমন্বয় জোরদারের বিষয়ও আলোচনায় থাকবে।

পানিবণ্টন ইস্যু, বিশেষ করে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা তিস্তা চুক্তি এবং গঙ্গা পানি চুক্তি নবায়ন নিয়েও আলোচনা উঠবে।

বাণিজ্য সহজীকরণ, শুল্কবহির্ভূত বাধা কমানো এবং লজিস্টিকস উন্নয়নও আলোচ্য সূচিতে রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার দুপুরে দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়বেন। পরে তিনি মরিশাসে ভারত মহাসাগর সম্মেলনে অংশ নিতে যাবেন। ভারত সফরকালে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও তার সঙ্গে থাকবেন।

ভারত মহাসাগর সম্মেলন ১০ থেকে ১২ এপ্রিল মরিশাসের রাজধানী পোর্ট লুইসে অনুষ্ঠিত হবে।

মন্তব্য (০)





image

ঢাকার উত্তর ও দক্ষিণে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প নিয়ে ...

নিউজ ডেস্কঃ ঢাকার আমিনবাজার এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ...

image

অঝোর বৃষ্টিতে ‘ডুবলো ঢাকা’, দুর্ভোগ চরমে

নিউজ ডেস্কঃ সপ্তাহের প্রথম কর্মদিবসে অঝোর বৃষ্টিতে ডুবে গেছে...

image

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ...

নিউজ ডেস্কঃ সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক ...

image

আগামী তিন দিনে আরও ১০ জেলায় বন্যার শঙ্কা

নিউজ ডেস্ক: আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় চট্টগ্রাম, সিলেট, ময়মনসি...

image

সাবেক স্পিকারের মৃত্যুতে বর্তমান স্পিকারের শোক

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দ...

  • company_logo