• লিড নিউজ
  • জাতীয়

বায়তুল মোকাররমে ঈদের জামাতে ইমামতি করবেন যারা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : এবারো জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও সকাল পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে।

প্রথম জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান, দ্বিতীয় জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাওলানা মো. জাকির হোসেন, চতুর্থ জামাতে ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং পঞ্চম ও সর্বশেষ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ইমামতির দায়িত্ব পালন করবেন।

এ সময় বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম প্রস্তুত থাকবেন।

মন্তব্য (০)





image

বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়কে শ্রমিকদের অবস্থান, পুলিশের টি...

১

নিউজ ডেস্ক : গাজীপুরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করে ঢ...

image

রূপপুরে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু

২

নিউজ ডেস্ক :  রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রসাটম রূপপুর ...

image

শিক্ষামন্ত্রীর সঙ্গে কানাডার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

৩

নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ...

image

নভেম্বরের জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয়

৪

নিউজ ডেস্ক : নভেম্বর মাসে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেল...

image

দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

৫

নিউজ ডেস্ক : জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনক...

  • company_logo