ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে কানাডা হাইকমিশনের ট্রেড কমিশনার কাজী গুলাম ফরহাদ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বিশেষ করে শিক্ষা খাতের উন্নয়ন, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বিষয়ে আলোচনা হয়।
আলোচনাকালে শিক্ষামন্ত্রী ক্রস-বর্ডার এডুকেশন, তৃতীয় ভাষা শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রভৃতির গুরুত্ব ও এসব বিষয়ে বাংলাদেশের পরিকল্পনার কথা প্রতিনিধিদলের কাছে তুলে ধরেন।
কানাডার হাইকমিশনার ক্রস-বর্ডার এডুকেশন, তৃতীয় ভাষা শিক্ষা, কারিগরি ও ভোকেশনাল খাতসহ শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণে কানাডার আগ্রহের কথা ব্যক্ত করেন।
নিউজ ডেস্ক : বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রস্তাবিত ...
নিউজ ডেস্ক : যান্ত্রিক ত্রুটি মেরামতের পর প্রধানমন্ত্রী তারে...
নিউজ ডেস্ক : পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট...
নিউজ ডেস্ক : গাজীপুরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করে ঢ...
নিউজ ডেস্ক : রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রসাটম রূপপুর ...

মন্তব্য (০)