• জাতীয়

বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়কে শ্রমিকদের অবস্থান, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : গাজীপুরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপের জবাবে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরের পর গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী ও কাশিমপুর শিল্পাঞ্চলে এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে দুপুরের পর কাশিমপুর শিল্পাঞ্চলের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানা থেকে বের হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা মাসিক ৩০ হাজার টাকা বেতনের দাবি জানান। পরে কোনাবাড়ীর জরুন এলাকা ও আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা তাদের সঙ্গে যোগ দেন।

একপর্যায়ে কোনাবাড়ী বিসিক শিল্পাঞ্চলের শ্রমিকরা অন্য কারখানার শ্রমিকদেরও বের হয়ে আসার আহ্বান জানান। পরে বিভিন্ন কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। শ্রমিক অসন্তোষের কারণে এ সময় অধিকাংশ কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, কোনাবাড়ী ও কাশিমপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেন। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

মন্তব্য (০)





image

গ্লোবাল আইটি চ্যালেঞ্জ ২০২৬-এ বাংলাদেশের গৌরবোজ্জ্বল সাফল্য

১

নিউজ ডেস্ক : ভিয়েতনামের দা নাং সিটিতে  অনুষ্ঠিত প্রতিবন...

image

বাংলাদেশ–মালয়েশিয়া এফটিএ আলোচনা শেষ, পরবর্তী বৈঠক জানুয...

২

নিউজ ডেস্ক :  বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রস্তাবিত ...

image

ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান

৩

নিউজ ডেস্ক : যান্ত্রিক ত্রুটি মেরামতের পর প্রধানমন্ত্রী তারে...

image

পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান

৪

নিউজ ডেস্ক : পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট...

image

রূপপুরে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু

৫

নিউজ ডেস্ক :  রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রসাটম রূপপুর ...

  • company_logo