• জাতীয়

বিদ্যানন্দের '১ টাকায় ঈদের বাজার' উদ্বোধন করলেন ত্রানমন্ত্রী

  • জাতীয়

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধিঃ “দান নয়, সম্মানের অধিকার”— এই প্রতিপাদ্য কে সামনে রেখে বিদ্যানন্দ ফাউন্ডেশন আয়োজন করেছে ‘১ টাকায় ঈদের বাজার’। যে বাজার থেকে আজ লালমনিরহাটের ৫ শতাধিক বিধবা ও নির্যাতিতা নারী তাদের পরিবারের জন্য ১ টাকা নামমাত্র মুল্যে খাদ্যসামগ্রী ও নতুন জামা ক্রয় করেছেন। প্রতি পরিবার কমপক্ষে ১০০০-১২০০ টাকার বাজার পেয়েছেন।

আজ বুধবার সকালে গরীবের এই সুপারশপ উদ্বোধন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু এমপি। 

সরেজমিনে দেখা যায়, চাল,ডাল,চিনি,,সুজি,ডিম,তেল,শাড়ি,লুংগী সহ প্রায় ২৫ রকমের পণ্য দিয়ে সাজানো হয়েছিল একটা সুপারশপ।  যেখানে মাত্র ৫০ পয়সা দিয়ে ১কেজি চাল যেমন পাওয়া যাচ্ছে তেমনি পাওয়া যাচ্ছে ১ টাকায় ২ পিস শার্ট,৫ টাকায় শাড়ি কিংবা ৫ টাকায় লুংগি। ৫০ পয়সায় ১ কেজি সুজি, ৩ টাকায় ১ লি: তেল কিংবা ১ টাকায় ১ প্যাকেট নুডলস। প্রতি পরিবার ১০ টাকা দিয়ে ১ হাজার টাকার অধিক পণ্যসামগ্রী নিজের পছন্দ অনুযায়ী কিনতে পারছেন।

মানবতার কল্যাণে নিরলস কাজ করে যাওয়া স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন অভাবী মানুষের কাছে এবারের ঈদকে আরও অর্থবহ করে তুলতে এই আয়োজন করেছে।

এই উদ্যোগের মাধ্যমে দেশের দরিদ্র, বিধবা,স্বামী পরিত্যক্তা ও নির্যাতিতা নারীরা মাত্র ১ টাকার বিনিময়ে প্রায় ১০০০ টাকার অধিক খাদ্যসামগ্রী ও নতুন পোশাক সংগ্রহ করতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এখানে তারা নিজের পছন্দ অনুযায়ী, স্বাধীনভাবে এবং সর্বোচ্চ সম্মানের সাথে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নির্বাচন করতে পারবেন।

মন্ত্রী আসাদুল হাবিব দুলু তার বক্তব্যে বলেন "দরিদ্র মানুষদের নাগরিক সম্মান অক্ষুন্ন রেখে সাহায্য করার যে অভিনব পদ্ধতি বিদ্যানন্দ চালু করেছে সেটার জন্য তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। একইসাথে অর্থনৈতিক মন্দার এই সময়ে ঈদ পালন করার জন্য তারা যে অভাবী মানুষের পাশে নামমাত্র মুল্যে খাদ্যসামগ্রী ও নতুন কাপড় নিয়ে দাঁড়িয়েছে সেটার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আশা করছি বিদ্যানন্দের এই যাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে"

আয়োজকরা বলেন "এই আয়োজন শুধু সহায়তা নয়, বরং সম্মান ও আত্মমর্যাদা রক্ষার এক অনন্য প্রচেষ্টা। বিদ্যানন্দ বিশ্বাস করে, সাহায্য এমন হওয়া উচিত যেখানে গ্রহীতার মর্যাদা অটুট থাকে এবং তারা নিজেকে সমাজের একজন সম্মানিত অংশ হিসেবে অনুভব করতে পারেন।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার জামাল উদ্দিন বলেন, “আমরা চাই না কেউ সাহায্য নিতে গিয়ে অস্বস্তি বোধ করুক। ঈদ সবার জন্য আনন্দের—এই আনন্দ যেন সম্মানের সাথে প্রতিটি মানুষের ঘরে পৌঁছায়, সেটাই আমাদের লক্ষ্য।”

এই উদ্যোগ সমাজের বিত্তবানদের জন্যও একটি ইতিবাচক বার্তা বহন করে—সহযোগিতা শুধু দান নয়, এটি সম্মান ও ভালোবাসা পৌঁছে দেওয়ার একটি মাধ্যম।

বিদ্যানন্দ সকল শ্রেণি-পেশার মানুষকে এই মানবিক উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে, যাতে একসাথে আমরা একটি সহমর্মী ও মানবিক সমাজ গড়ে তুলতে পারি।

মন্তব্য (০)





image

জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন তারেক রহমান

নিউজ ডেস্কঃ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া...

image

মক্কা প্যাক্টের ক্ষেত্রে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সর...

নিউজ ডেস্কঃ মক্কা প্যাক্টের ক্ষেত্রে বাংলাদেশ ফার্স্ট ন...

image

‎বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’

নিউজ ডেস্কঃ বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় আজ দশম অবস্থানে র...

image

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের গণতন্ত্র...

image

‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধান...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবা...

  • company_logo