• লিড নিউজ
  • জাতীয়

শেষ সময়ে বাড়ছে ঈদ বাজারের ক্রেতাদের ভিড়

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার মার্কেট ও শপিংমল। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের ভিড়ে মুখরিত দোকানপাট। পোশাক, জুতা, প্রসাধনী থেকে শুরু করে নানা ধরনের পণ্যের বিকিকিনিতে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা।

‎ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দের বড় অংশজুড়ে থাকে কেনাকাটা। ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন মার্কেট ও শপিংমলে এখন ক্রেতাদের ঢল।

‎নতুন পোশাক, জুতা, কসমেটিকস, গহনা— সবকিছু কিনতে পরিবার নিয়ে মার্কেটে আসছেন মানুষ। বিশেষ করে শিশু-কিশোরদের পোশাকের দোকানগুলোতে ভিড় বেশি।

‎ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগে শেষ কয়েক দিনেই বেচাকেনা সবচেয়ে বেশি হয়। তাই সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের সেবা দিতে ব্যস্ত থাকতে হচ্ছে তাদের।

‎অন্যদিকে ক্রেতারা বলছেন, পণ্যের দাম কিছুটা বেশি হলেও পরিবারের সবার জন্য কিছু না কিছু কেনার চেষ্টা করছেন তারা।

‎ঈদের যত দিন ঘনিয়ে আসছে, ততই বাড়ছে কেনাকাটার ভিড়। ব্যবসায়ীরা আশা করছেন, শেষ সময়ে বিক্রি আরও বাড়বে।

মন্তব্য (০)





image

জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন তারেক রহমান

নিউজ ডেস্কঃ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া...

image

মক্কা প্যাক্টের ক্ষেত্রে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সর...

নিউজ ডেস্কঃ মক্কা প্যাক্টের ক্ষেত্রে বাংলাদেশ ফার্স্ট ন...

image

‎বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’

নিউজ ডেস্কঃ বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় আজ দশম অবস্থানে র...

image

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের গণতন্ত্র...

image

‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধান...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবা...

  • company_logo