• লিড নিউজ
  • জাতীয়

ঈদে নতুন টাকার জমজমাট বাজার

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ঈদের আনন্দ বাড়িয়ে তুলতে অনেকেই নতুন টাকা সালামি হিসেবে দিয়ে থাকেন। ঈদের সালামি শুধু টাকা নয়, এটি আনন্দ ও ভালোবাসার প্রতীক। এবার নতুন টাকা বাজারে ছাড়েনি বাংলাদেশ ব্যাংক। তবে খোলা বাজারে মিলছে সহজেই।

জানাযায়, ১০ টাকার নতুন নোটের ১ হাজার টাকার বান্ডিলের জন্য অতিরিক্ত দিতে হচ্ছে ৪৫০ টাকা, ২০ টাকার ২ হাজার টাকার বান্ডিলের জন্য অতিরিক্ত দিতে হচ্ছে ৬৫০ টাকা। পুরোনো নোটের ক্ষেত্রেও প্রতি বান্ডিলে গুনতে হচ্ছে ৪০০ টাকা বেশি। আর ১০০ টাকার বান্ডিলে (১০ হাজার টাকা) অতিরিক্ত ৭০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।

নতুন টাকা বিক্রি করা কয়েকজন বিক্রেতা জানান, তারা যে বাড়তি টাকা নেন, সে টাকার পুরোটা তারা পান না। তাদের দাবি, ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে নতুন নোট বাইরে আসে, আর অতিরিক্ত টাকার বড় অংশ তাদের হাতেই যায়। ফুটপাতের বিক্রেতারা শুধু সামান্য লাভে বিক্রি করেন।

প্রতিবছর ঈদের আগে নতুন টাকার চাহিদা বাড়ে। কিন্তু সেই অনুযায়ী ব্যাংক থেকে পর্যাপ্ত সরবরাহ না থাকায় সুযোগ নিচ্ছে একটি চক্র।

বিশ্লেষকদের মতে, ব্যাংকে সুষম বণ্টনের অভাব, তদারকির ঘাটতি ও অভ্যন্তরীণ অনিয়মের কারণে নতুন টাকার এই বাণিজ্য বন্ধ হচ্ছে না।

সংশ্লিষ্টদের মতে, নতুন টাকার বাণিজ্য বন্ধ করতে হলে ব্যাংকের মাধ্যমে পর্যাপ্ত নতুন নোট সরবরাহ নিশ্চিত করা।

মন্তব্য (০)





image

২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চা...

নিউজ ডেস্ক : সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ করার আগে কেউ পদত্যা...

image

চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব:...

নিউজ ডেস্ক : এই বছরের মধ্যে প্রতিটি উপজেলা হাসপাতালে সরকার ক...

image

‎জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক রাষ্ট্রপতি ও স্পীকার ব...

নিজস্ব প্রতিবেদকঃ আজ (রবিবার) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সা...

image

দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করেই আইএমএফের সঙ্গে নতুন ...

নিউজ ডেস্ক : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনস...

image

দেশে ফেরা মাত্রই শেখ হাসিনা কারাগারে যাবেন: চিফ প্রসিকিউটর

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন...

  • company_logo