• লিড নিউজ
  • জাতীয়

৫ জেলায় নতুন ডিসি নিয়োগ

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক : পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসককে (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। গাজীপুর, পঞ্চগড়, কুষ্টিয়া, নেত্রকোনা ও চাঁপাইনবাবগঞ্জে নতুন ডিসি নিয়োগ দিয়ে রোববার (১৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

এর আগে গত ১ মার্চ এ পাঁচ জেলার জেলা প্রশাসককে প্রত্যাহার করে সরকার। প্রত্যাহার করা উপ-সচিব পদমর্যাদার এ কর্মকর্তাদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এসব কর্মকর্তাদের পাঁচ জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি বা পদায়ন করা হলো।

প্রজ্ঞাপনে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. নুরুল করিম ভূঁইয়াকে গাজীপুর, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক (মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বদলির আদেশাধীন) আবু ছালেহ মো. মুসা জঙ্গীকে চাঁপাইনবাবগঞ্জ, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোসা. শুকরিয়া পারভীনকে পঞ্চগড় জেলার ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তৌহিদ বিন হাসানকে কুষ্টিয়া এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব মো. মুশফিকুর রহমানকে নেত্রকোনা জেলার ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এস...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহ...

image

‎খুব স্বল্প সময়ের মধ্যে লোডশেডিং কমে আসবে: প্রধানমন্ত্রীর...

নিউজ ডেস্কঃ দেশে চলমান লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে ...

image

‎সরকারের সামনে এখনও কিছু চ্যালেঞ্জ আছে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যম...

image

যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের পাশে আছে: সার...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের পাশে যুক্তরাষ্ট্র...

image

‎বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ-ভারতের সম্পর্ক অতীতে আটকে থাকার কো...

  • company_logo