• জাতীয়

‎রাষ্ট্রের মালিক জনগণ, আমরা জনগণের সেবক: তথ্যমন্ত্রী

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। আমরা যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছি, তারা মূলত জনগণের সেবক।

‎শনিবার (১৪ মার্চ) রাজধানীর দক্ষিণখান থানার ৪৭ নম্বর ওয়ার্ডে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রশিদ গ্রুপের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

‎জহির উদ্দিন স্বপন বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই প্রকৃত মানবিকতার পরিচয় রয়েছে। এ সময় সমাজের বিত্তবানদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ।

‎তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে প্রতি বছরই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। 

‎বিএনপির এই নেতা আরও বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার জন্য সমাজের স্বচ্ছল ব্যক্তিদের আরও বেশি মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে আসা উচিত।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও রশিদ গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন রতন। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক, বিএনপির গবেষণা সেলের সদস্য ড. আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎উল্লেখ্য, অনুষ্ঠানে প্রায় দুই হাজার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

মন্তব্য (০)





image

ঘূর্ণিঝড় অর্ণবের পর সাগরে আবারও নতুন লঘুচাপ, ভারি বৃষ্টির...

১

নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ...

image

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ আইস...

২

নিউজ ডেস্ক :  বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান বন...

image

ন্যায়বিচার প্রতিষ্ঠায় ক্ষমতার নয়, নীতির চর্চা করতে হবে...

৩

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্য...

image

গ্লোবাল আইটি চ্যালেঞ্জ ২০২৬-এ বাংলাদেশের গৌরবোজ্জ্বল সাফল্য

৪

নিউজ ডেস্ক : ভিয়েতনামের দা নাং সিটিতে  অনুষ্ঠিত প্রতিবন...

image

বাংলাদেশ–মালয়েশিয়া এফটিএ আলোচনা শেষ, পরবর্তী বৈঠক জানুয...

৫

নিউজ ডেস্ক :  বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রস্তাবিত ...

  • company_logo