ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (রোববার, ১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরুর আগে এসব কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি সংসদের অধিবেশন ডেকেছেন, সংবিধান সংস্কার পরিষদের নয়।’ বিষয়টি এখনো বিচারাধীন, এটি যদি আইনে পরিণত হয় তখন সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
একই সময় সরকার দলীয় আরেক সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেন, ‘জনগণের প্রত্যাশা পূরণে সংসদে কথা হবে। ’সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে যা হবে তা জাতীয় সংসদের নিয়ম অনুযায়ী হবে বলে জানান তিনি।
বিরোধী দলের সাংসদ এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘রাষ্ট্রপতির ভাষণের আলোচনায় অংশ নেবে বিরোধী দল। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে আলোচনা উত্থাপন করা হবে।’
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহ...
নিউজ ডেস্কঃ দেশে চলমান লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে ...
নিউজ ডেস্কঃ কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যম...
নিউজ ডেস্কঃ বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের পাশে যুক্তরাষ্ট্র...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ-ভারতের সম্পর্ক অতীতে আটকে থাকার কো...

মন্তব্য (০)