• লিড নিউজ
  • জাতীয়

‎ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু হয়েছে: প্রধানমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ভোটের কালি মোছার আগেই নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শনিবার, ১৪ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ধর্মগুরুদের সম্মানি ভাতা প্রদান কর্মসূচি উদ্বোধন করার পর বক্তব্য দেয়ার সময় এ কথা জানান তিনি।

‎এসময় তিনি বলেন, ‘দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের মধ্যে দিয়ে দেশকে একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে চায় সরকার, যেন কোনো ফ্যাসিবাদ মানুষের স্বাধীনতা কেড়ে নিতে না পারে।’

‎এর আগে, সকালে দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকসহ ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানি প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

‎সরকারের নির্বাচনি অঙ্গীকারগুলো বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমান সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী এ পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে দেশের হাজার হাজার ধর্মীয় সেবককে মাসিক ভাতার আওতায় আনা হয়েছে।

‎সম্মানি ভাতা প্রদানপর্ব শেষে বাটন প্রেস করে অন্যান্য ধর্মীয় গুরুদের মাসিক সম্মানির অর্থ ব্যাংকের ইএফটির মাধ্যমে প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‎এই কার্যক্রমে ৪ হাজার ৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের পাশাপাশি ৯৯০টি মন্দিরের পুরোহিত ও সেবাইতকে মাসিক সম্মানি প্রদান করা হবে।

‎এছাড়া ১৪৪টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং ৩৯৬টি গির্জার যাজকসহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাও এ সুবিধার অন্তর্ভুক্ত হয়েছেন।

মন্তব্য (০)





image

বিজিবির বিশেষায়িত ড্রোন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উদ্বোধন কর...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুন...

image

‎দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললে দিল্লি সফর করবেন তারে...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারত— দুই দেশের প্রধানমন্ত্রীর ...

image

সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী দুইপক্ষের আইনজীবীদের মধ্যে হাত...

নিউজ ডেস্ক: বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অ্যাটর্নি জে...

image

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এস...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহ...

image

‎খুব স্বল্প সময়ের মধ্যে লোডশেডিং কমে আসবে: প্রধানমন্ত্রীর...

নিউজ ডেস্কঃ দেশে চলমান লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে ...

  • company_logo