• লিড নিউজ
  • জাতীয়

বিএনপিকে ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হচ্ছে: পানিসম্পদমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দীর্ঘ ১৭ বছর দেশে নির্বাচিত সরকার ছিল না। ১৭ বছরের জঞ্জাল বিএনপি সরকারকে পরিষ্কার করতে হবে। বর্জ্য আবর্জনা পরিষ্কার আমাদের করতে হচ্ছে।

শুক্রবার (১৩ মার্চ) দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি বাজার এলাকায় খাল খনন কার্যক্রম পরিদর্শনে এসে গণমাধ্যমকর্মীদের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, দখলমুক্ত করা হবে খাল। এ খাল খনন কার্যক্রম শুরু হলে বিশেষভাবে সহযোগিতা করতে হবে সচেতন মহলকে। দেশপ্রেমিক সরকার হিসেবে আমরা দেশবাসীর সহযোগিতা চাই।

তিনি বলেন, ১৬ মার্চ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি কাহারোল উপজেলার বলরামপুরে প্রায় সাড়ে ১২ কিলোমিটার দীর্ঘ সাহাপাড়া খাল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পাশাপাশি সারা বাংলাদেশে খাল খনন কর্মসূচি আমরা হাতে নিয়েছি। ইতোমধ্যে আমরা লক্ষ্মীপুরের ৩টি খাল পরিদর্শন করছি।

এ্যানি বলেন, সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে, আমরা যে খাল খনন কার্যক্রম হাতে নিয়েছি, সবার আগে খালগুলোতে যে হারে বর্জ্য আবর্জনা আছে সেগুলো পরিষ্কার করতে হবে। অবৈধ দখলমুক্ত করতে হবে। তাহলে জনগণের দীর্ঘ আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে। নয়তো জনগণ সুফল পাবে না।

মন্তব্য (০)





image

বিজিবির বিশেষায়িত ড্রোন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উদ্বোধন কর...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুন...

image

‎দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললে দিল্লি সফর করবেন তারে...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারত— দুই দেশের প্রধানমন্ত্রীর ...

image

সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী দুইপক্ষের আইনজীবীদের মধ্যে হাত...

নিউজ ডেস্ক: বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অ্যাটর্নি জে...

image

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এস...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহ...

image

‎খুব স্বল্প সময়ের মধ্যে লোডশেডিং কমে আসবে: প্রধানমন্ত্রীর...

নিউজ ডেস্কঃ দেশে চলমান লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে ...

  • company_logo